ঢাকা রবিবার, ২৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১৬৬ কিলোমিটার সড়কে ৭০ ঝুঁকিপূর্ণ বাঁক, পাঁচ বছরে প্রাণ গেল ২৪শ মানুষের এবার তালা দেওয়া হলো বরিশালের সিভিল সার্জনের কক্ষে ঝালকাঠিতে মলিনা রায় হত্যার মাস্টারমাইন্ড গ্রেপ্তার বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বাবুগঞ্জে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক বরিশালে বিএনপির কমিটি বাতিলের দাবিতে কালো পতাকা প্রদর্শন গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার নির্যাতন সইতে না পেরে নারী ইউপি সদস্যর আত্মহত্যা নলছিটিতে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীতে বরিশালের দুই ছাত্রনেতা কুয়াকাটায় ছাত্রদল ও যুবদলের হামলায় আহত সাংবাদিক 
  • জীবনকে উৎসর্গ করতে হবে একমাত্র আল্লাহর জন্য- ছারছীনা পীর 

    জীবনকে উৎসর্গ করতে হবে একমাত্র আল্লাহর জন্য- ছারছীনা পীর 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর আলহাজ হযরত মাওলানা মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন এই পৃথিবীতে আমাদেরকে মহান আল্লাহ তায়ালা প্রেরণ করেছেন একমাত্র তাঁর ইবাদাত করার জন্য, দুনিয়াবী অন্য কোন উদ্দেশ্যে নয়। 

    অথচ ক্ষণিকের এই দুনিয়ায় আমরা বিভিন্ন ধরণের মোহ তথা ক্ষমতার লোভে পড়ে যাই। যার জন্য আমাদের জীবনে ধ্বংস বয়ে আনে। দেশের বিভিন্ন স্থাানে যে হারে ওয়াজ মাহফিল হচ্ছে, সে হারে মানুষ হেদায়াত হচ্ছে না। এর একমাত্র কারণ ইখলাছের অভাব। আজকাল ওয়াজ-মাহফিলের ময়দানকে লোক দেখানো আবার কোথাও কোথাও শোডাউন হিসেবেও ব্যবহৃত হচ্ছে।

    তিনি বলেন ছারছীনা দরবার আপোষহীন দরবার। বর্তমানে একদল লোক ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, তাদের থেকে আমাদের সকলকে দ‚রে থাকতে হবে। ইসলাম নাম দিয়ে একদল লোক ইসলামকে ধ্বংসের পাঁয়তারা করছে, তাদের কাছ থেকে আমাদের ঈমান ও আমল হেফাজত করে আত্মশুদ্ধি অর্জন করতে হবে। মনে রাখতে হবে আমরা আল্লাহর নিকট দায়বদ্ব। কোন ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়, জীবনকে উৎসর্গ করতে হবে একমাত্র আল্লাহর জন্য।

    গতকাল বরগুনা জেলার আমতলী উপজেলাধীন আমড়াগাছিয়া হুসাইনপুরস্থা দ্বিতীয় ছারছীনা খ্যাত খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্স ময়দানে তিনদিনব্যাপী ছারছীনা শরীফের মরহুম পীর ছাহেব কেবলাদের ঈছালে ছওয়াব মাহফিলের শেষ দিন বাদ জুময়া আখেরী মুনাজাতের প‚র্ব আলোচনায় হযরত পীর ছাহেব কেবলা আগত লাখো লাখো মেহমানদের উদ্দেশ্যে একথা বলেন।

    এছাড়াও অন্যান্যের মধ্যে আরও আলোচনা করেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা মুফতি হাফেজ শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা মির্জা মো. নুরুর রহমান বেগ, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নাজেমে আলা ও বাংলাদেশ দ্বিনীয়া মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান ড. সৈয়দ মুহাঃ শরাফত আলী, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. হেমায়েত বিন তৈয়্যেব, ছারছীনা আলিয়া মাদ্রসার অধ্যক্ষ মাওলানা মো. রুহুল আমিন আফসারী, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দ্বিনীয়ার মুদীর মাওলানা মো. মাহমুদুম মুনীর হামিম, ছারছীনা আলিয়া মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা মোঃ সিরাজুম মুনীর তাওহীদ, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দ্বিনীয়ার মুহাদ্দিস মাওলানা মো. মুহিব্বুল্লাহ আল মাহমুদ প্রমুখ।

    পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ ও শান্তি কামনা করে এবং বিশেষ করে এলাকার মুর্দেগাণদের রূহের মাগফিরাত কামনা করে তিনদিনব্যাপী মাহফিলের আখেরী মোনাজাত পরিচালনা করা হয়। 


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ