ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • রোজার শুরুতেই ইফতার সামগ্রী নিয়ে সুবিধাবঞ্চিতদের পাশে ছাত্রদল নেতা

    রোজার শুরুতেই ইফতার সামগ্রী নিয়ে সুবিধাবঞ্চিতদের পাশে ছাত্রদল নেতা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শুরু হয়েছে আত্মশুদ্ধির মাস পবিত্র মাহে রমজান। রোজার শুরুটা পরিবারের সদস্যদের নিয়ে উদ্যাপনে ব্যস্ত ছিলেন অনেকেই। ফলে বাইরে অসহায় এবং সুবিধাবঞ্চিত ছিন্নমূল মানুষগুলোর কথা ভাববার সময় হয়নি কারোর।


    তবে অসহায় এবং ভবঘুরে এসব মানুষের পাশে দাঁড়িয়েছেন বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি আসিফ আল মামুন। তিনি ইফতারের পূর্বে গোটা নগরী ঘুরে ছিন্নমূল মানুষগুলোর হাতে তুলে দিয়েছেন ইফতার সামগ্রী।


    ছাত্রদল নেতা আসিফ আল মামুন জানিয়েছেন, ‘প্রথম রোজাটা আমাদের সবার কাছেই অনেক তাৎপর্যপূর্ণ। তাই সবাই চেষ্টা করে পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে ইফতার করতে। অথচ বাইরে সুবিধাবঞ্চিত ছিন্নমূল মানুষগুলোর সেই ইচ্ছা থাকলেও তা বাস্তবায়ন হয় না।


    তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশের প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশনা দিয়েছেন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের। তাঁর সেই নির্দেশনা অনুযায়ী পবিত্র মাহে রহমানের প্রথম দিনেই অসহায় এবং সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে ইফতার সামগ্রী পৌঁছে দিয়েছি। পুরো রমজান মাসজুড়ে এই কার্যক্রম চালিয়ে নেয়ার কথা বলেন তিনি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ