ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • বরিশালে শিশু ধর্ষণ মামলার আসামি গণপিটুনিতে নিহত

    বরিশালে শিশু ধর্ষণ মামলার আসামি গণপিটুনিতে নিহত
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীর ধান গবেষণা সড়ক এলাকায় শিশু ধর্ষণ মামলার আসামি সুজন নামের এক তরুণ গণপিটুনিতে নিহত হয়েছে। শনিবার (১৫ মার্চ) বিকেলে বরিশাল নগরীর ধান গবেষণা সড়কে এ ঘটনা ঘটে। নিহত সুজন ওই এলাকার মনির হোসেনের ছেলে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৫ মার্চ) ধান গবেষণা সড়কের এক শিশুকে ধর্ষণচেষ্টা চালান সুজন। পরে শিশুটির পরিবার থানায় মামলা করেন। এরপর স্থানীয়রা আজ দুপুরে সুজনকে ধরে গাছে বেঁধে মারধর করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 


    এ বিষয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সুজনকে স্থানীয়রা মারধর করে পুলিশে দেন। পরে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ