ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • অন্তর্ভুক্তিমূলক ওয়াশ অধিকার নিশ্চিতে ফানসা সদস্য নেটওয়ার্কগুলিকে শক্তিশালীকরণ বিষয়ক সভা

    অন্তর্ভুক্তিমূলক ওয়াশ অধিকার নিশ্চিতে ফানসা সদস্য নেটওয়ার্কগুলিকে শক্তিশালীকরণ বিষয়ক সভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নগরব্যাপি সিডব্লিউআইএস প্রক্রিয়া সম্প্রসারণ করার লক্ষ্যে অন্তর্ভুক্তিমূলক ওয়াশ অধিকার নিশ্চিতে ফানসা সদস্য নেটওয়ার্কগুলিকে শক্তিশালীকরণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। 

    শনিবার সকাল ১০টায় নগরীর আমির কুটির এলাকায় আভাস প্রশিক্ষণ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

    দাতা সংস্থা বিল এ্যান্ড মেলিন্ডা গেটস্ ফাউণ্ডেশনের আর্থিক সহায়তায়, ফ্রেসওয়াটার অ্যাকশন নেটওয়ার্ক সাউথ এশিয়া (ফানসা) ও এসকেএস ফাউন্ডেশনের সহযোগিতায় ”রাইজিং ফর রাইটস্ ফর ষ্ট্রেনদেনিং সিভিল সোসাইটি নেটওয়ার্ক ইন সাউথ এশিয়া টু এচিভ এসডিজি৬” প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করে। 

    আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল সিটি কপোরেশনের মেডিকেল অফিসার ডাক্তার ফেরদৌস।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিটি করপোরেশনের  পরিচ্ছন্নতা কর্মকর্তা ইউসুব আলী, পানি বিভাগের সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান।

    এছাড়া ৮টি ওর্য়াডের কমিউনিটি নারী লিডার, সাংবাদিক, ইয়োথ সেচ্ছাসেবক সংগঠনের প্রতিনিধিসহ ফানসা বাংলাদেশ নেটওয়ার্কের বরিশাল জেলার সদস্য সংস্থা সিডিএস, সিইডিএস, এইড, সান এইড এর প্রতিনিধি অংশগ্রহন করেন। 

    টেকসই উন্নয়ন অভিষ্ট ৬ (এসডিজি৬) বাস্তবায়নে সরকার ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সমূহকে সহযোগিতা ও নাগরিক সমাজের সক্ষমতা শক্তিশালীকরণের লক্ষ্যে সভাটি আয়োজিত হয়। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ