ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • চুরির অভিযোগে হাত-পা বেঁধে নির্যাতন, গ্রেফতার নির্যাতনকারী

    চুরির অভিযোগে হাত-পা বেঁধে নির্যাতন, গ্রেফতার নির্যাতনকারী
    দুই যুবককে ডেকে নিয়ে চুরির অভিযোগে বেধড়ক পেটানো হয়। ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাবুগঞ্জে রহমতপুর ব্রিজ এলাকায় একটি দোকান থেকে লোহার পাত চুরির অভিযোগে দুই যুবককে হাত-পা বেঁধে পিটিয়ে নির্যাতন করা হয়েছে। এ পেটানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গেলে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পরে গ্রেফতার করা হয়েছে নির্যাতনকারীকে।


    জানা যায়, রোববার (১৬ মার্চ) দুপুরে রহমতপুর ব্রিজ এলাকায় দোকান মালিক মো. হাসান ও স্থানীয় কয়েকজন মিলে চুরির অভিযোগে একই এলাকার চান মুন্সির ছেলে মিঠুন (২০) ও বাবুল বেপারির ছেলে লিংকন (২৩) কে ডেকে এনে হাত-পা বেঁধে বেধড়ক পিটিয়ে জখম করে।


    শনিবার (১৫ মার্চ) দিবাগত রাতে রহমতপুর ব্রিজের উত্তর পাশের ঢালে সেবা ইঞ্জিনিয়ারিং নামের একটি দোকান থেকে বেশ কিছু লোহার পাত চুরি হয়। দোকানের মালিক সকালে এসে খোঁজ নিয়ে জানতে পারে পাশের ভাঙারি ব্যাবসায়ী সাইদুল চুরি হয়ে যাওয়া পাত কিনেছে। সাইদুলকে জিজ্ঞেসাবাদ করলে চান মুন্সির ছেলে মিঠুন (২০) ও বাবুল বেপারির ছেলে লিংকন (২৩) এর নাম বলে। পরে তাদের ডেকে এনে নির্যাতন চালানো হয়।
     

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ওসি জাকির সিকদার বলেন, ঘটনাস্থলে পুলিশের তদন্ত টিম গিয়েছে। চুরি করা একটি অপরাধ ও চোর ধরে হাত-পা বেঁধে নির্যাতন করাও একটি অপরাধ। এ ঘটনায় নির্যাতনকারী মো. হাসানকে গ্রেফতার করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ