ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • যুক্তরাজ্যে মুসলিম কবরস্থানে হামলা, ৮৫ কবর ভাঙচুর!

    যুক্তরাজ্যে মুসলিম কবরস্থানে হামলা, ৮৫ কবর ভাঙচুর!
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাজ্যে মুসলিমদের কবরস্থানে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা।

    ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাজ্যের কারপেন্ডার্স পার্কের একটি কবরস্থানে এ হামলা চালানো হয়।

    ইসলামবিদ্বেষের জেরেই এ ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কবরস্থানে এমন তাণ্ডবের নিন্দা জানিয়েছে বিভিন্ন সংস্থা। 
     
    পুলিশ বলছে, এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে কমপক্ষে ৮৫টি কবর। ক্ষতির শিকার বেশিরভাগ কবরই শিশু-কিশোরদের। এরইমধ্যে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। 
     
    স্থানীয় পুলিশ কর্মকর্তা জন সিম্পসন জানান, আইনশৃঙ্খলা বাহিনী ক্ষয়ক্ষতির বেশ কয়েকটি সম্ভাব্য কারণ অনুসন্ধান করছে এবং জনসাধারণের কাছে ঘটনাটি কীভাবে বর্ণনা করা হবে সে বিষয়ে তারা সতর্ক থাকতে চায়।
     
    তিনি বলেন, আমাদের তদন্ত এগিয়েছে। তবে দুঃখের বিষয় যে, এটি একটি ধর্মীয় উদ্দেশ্যপ্রণোদিত কাজ ছিল।
     
    সিম্পসন আরও বলেন, আমরা ক্ষতিগ্রস্তদের এবং বৃহত্তর মুসলিম সম্প্রদায়কে আশ্বস্ত করতে চাই যে, আমরা এই অপরাধকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছি।


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ