ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • ভারতে জম্মু-কাশ্মীরে বন্দুক হামলায় ২৬ পর্যটক নিহত   

    ভারতে জম্মু-কাশ্মীরে বন্দুক হামলায় ২৬ পর্যটক নিহত   
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভরতের জম্মু-কাশ্মীরের পেহেলগামে বন্দুক হামলায় ২৬ জন পর্যটক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অনেকে। আহতদের সামরিক বাহিনীর হেলিকপ্টারে করে সরিয়ে নেয়া হচ্ছে। খবর এনডিটিভি

    বন্দুক হামলার পরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সৌদি আরব থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দিয়েছেন এবং যাবতীয় পদক্ষেপ গ্রহণ করতে বলেছেন। মোদির নির্দেশ পাওয়ার পরই শ্রীনগর ত্যাগ করেছেন অমিত শাহ। 

    এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পেহেলগামের বাইসারান ভ্যালিতে গুলির শব্দ শোনা গেছে। ওই স্থানে পায়ে হেঁটে অথবা ঘোড়ার চড়ে পৌঁছানো যায়। বন্দুকধারী ছদ্মবেশে সেখানে আগে থেকেই ওঁৎ পেতে ছিল বলে ধারণা করা হচ্ছে এবং এটি একটি পরিকল্পিত হামলা হতে পারে। 

    একটি সূত্র জানিয়েছে, বন্দুক হামলার পর অমিত শাহ তার দিল্লির বাসভবনে জরুরি বৈঠক ডেকেছেন। তিনি গোয়েন্দা ব্যুরো প্রধান তপন ডেকা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহনের সঙ্গে বৈঠক করছেন।

    এছাড়া বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিআরপিএফ প্রধান জ্ঞানেন্দ্র প্রতাপ সিং, জম্মু ও কাশ্মীরের পুলিশ প্রধান নালিন প্রভাতণ্ডসহ সেনাবাহিনীর একাধিক অফিসার উপস্থিত ছিলেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবুল্লাহ এবং লেফটেন্যান্ট গভর্নর মোনজ সিং। 

    মোনজ সিনহা বলেন, এ ঘটনার পরই অভিযান শুরু হয়েছে। জড়িতদের চরম মূল্য দিতে হবে। 

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদি এ ঘটনায় নিন্দা জানিয়েছেন এবং সন্ত্রসাবাদ দমনে তিনি আরও কঠোর হওয়ার কথা বলেছেন। 


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ