ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • গুজরাটে পাঁচ শতাধিক বাংলাদেশি আটক

    গুজরাটে পাঁচ শতাধিক বাংলাদেশি আটক
    গুজরাট পুলিশ রাজ্যব্যাপী ক্র্যাকডাউনে ৫৫০ জনের বেশি অবৈধ বাংলাদেশী অভিবাসীকে আটক করেছে। ছবি: পিটিআই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের গুজরাট রাজ্যের সুরাট ও আহমেদাবাদ থেকে ৫৫০ জনের বেশি বাংলাদেশি অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।  শনিবার (২৬ এপ্রিল) ভারতের বার্তাসংস্থা পিটিআইয়ের বরাতে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। 

    সংবাদমাধ্যমটি জানিয়েছে, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাঙ্ঘভির নির্দেশে শুরু করা এই অভিযানের উদ্দেশ্য ছিল অঞ্চলটিতে বসবাসকারী বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসীদের চিহ্নিত করে আটক করা। প্রতিবেদনে বলা হয়, আহমেদাবাদ এবং সুরাট শহরে পরিচালিত পৃথক অভিযানে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের আটক করেছে গুজরাট পুলিশ।

    প্রতিবেদনে আরও বলা হয়, গুজরাট পুলিশের নেতৃত্বে স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি), ক্রাইম ব্রাঞ্চ, অ্যান্টি-হিউম্যান ট্রাফিকিং ইউনিট (এএইচটিইউ) এবং স্থানীয় পুলিশ ইউনিটগুলোর সমন্বিত অভিযানে শনিবার ভোরবেলা সন্দেহভাজন অবৈধ অভিবাসীদের আটক করা হয়েছে। কর্মকর্তারা নিশ্চিত করেছেন আটককৃতরা বৈধ কাগজপত্র ছাড়াই ভারতে প্রবেশ করেছিল। তারা জাল কাগজপত্র ব্যবহার করে অঞ্চলটিতে বসবাস করছিল।

    পুলিশের ডেপুটি কমিশনার (এসওজি) রাজদীপ সিং নাকুম বলেছেন, আটককৃতদের যাচাই ও জিজ্ঞাসাবাদের পরে নির্বাসন করা হবে। তিনি বলেন, ‘তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল এবং জাল কাগজপত্র নিয়ে বসবাস করছিল। তদন্ত শেষে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে।’

    আহমেদাবাদে, অভিযানটি শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে শুরু হয়।  অর্থনৈতিক অপরাধ শাখা এবং জোন ৬ সহ একাধিক শাখার দল এটি পরিচালনা করে। ডিসিপি অজিত রাজিয়ানের মতে, চান্দোলা এলাকা থেকে ৪০০ জনেরও বেশি মানুষকে আটক করা হয়েছে। 

    যুগ্ম-পুলিশ কমিশনার (অপরাধ শাখা) শরদ সিংহল বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ কমিশনার এবং পুলিশ মহাপরিচালকের সরাসরি নির্দেশে এই অভিযান চালানো হয়েছিল। এর আগে ২০২৪ সালের এপ্রিলের পর ১২৭ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়, যার মধ্যে ৭৭ জনকে নির্বাসিত করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ