ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • উপাচার্যের পদত্যাগে ববি শিক্ষার্থীদের একদফা দাবি

    উপাচার্যের পদত্যাগে ববি শিক্ষার্থীদের একদফা দাবি
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগে একদফা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষার্থীরা। রোববার (৪ মে) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে সংবাদ সম্মেলনে এ দাবি জানান শিক্ষার্থীরা।

    সংবাদ সম্মেলনে তারা ভিসির নানা অনিয়মের কথা তুলে ধরেন। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ইতোপূর্বে বিশ্ববিদ্যালয়ের নানা সমস্যা নিয়ে ২২ দফা দাবি দিয়েছিলাম কিন্তু ৬ মাস কেটে গেলেও তার বাস্তবায়ন সম্ভব হয় নি।

    জুলাই আন্দোলনে হামলাকারী শিক্ষার্থীদের অন্যতম শাহরিয়ার শানকে ছাত্রলীগ দরজা ভেঙে নিয়ে গেলে তাদের নামে কোনো মামলা কিংবা শাস্তির ব্যবস্থা করেনি প্রশাসন বরং যৌক্তিক আন্দোলন দমন করার জন্য শিক্ষার্থীদের নামে আওয়ামী কায়দায় মামলা দিচ্ছে। যা ভিসির নৈতিক অধিকার হারিয়েছে।

    এছাড়াও প্রফেসর ড. শূচিতা শারমিন দায়িত্ব নেওয়ার পর থেকে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে ফ্যাসিস্ট শিক্ষকদের পুনর্বাসন করে চলেছে। পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে যৌক্তিক আন্দোলনে করে আসছে তাদের কোনো কথায় ভিসি কর্ণপাত করেন নি।

    সাম্প্রতিক সময়ে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ক্যান্সার আক্রান্ত এক শিক্ষার্থীর সাহায্যের আবেদন চেয়ে দরখাস্ত করে কিন্তু পাঁচ মাসে উপাচার্যের স্বাক্ষর মেলেনি।

    শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের মত গণতান্ত্রিক পরিষদে ওনার মত স্বৈরাচারী লোক থাকার যোগ্যতা থাকার প্রয়োজন মনে করি না।

    আন্দোলনরত শিক্ষার্থীরা আরও বলেন, যদি এ স্বৈরাচার ভিসিকে অপসারণ না করা হয় তবে বিশ্ববিদ্যালয়সহ গোটা দক্ষিণ বঙ্গ শাটডাউন করে দেওয়া হবে। এখানে এমন কাউকে নিয়োগ দেওয়া হোক যেন দক্ষিণ বঙ্গ তথা বিশ্ববিদ্যালয়ের জন্য শিক্ষার্থী বান্ধব হবে।


    এর আগে বেলা সাড়ে ১১টায় চলমান এ বিষয় নিয়ে উপাচার্য তার বাসভবনে সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি শিক্ষার্থীদের বিভিন্ন দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়ে তাদের সঙ্গে বসার কথা বলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ