ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কীর্তনখোলা নদীতে দুর্ঘটনার শিকার ৩০০ টন গমবাহী কার্গো  বাবুগঞ্জে ভুয়া নারী চিকিৎসককে দেড় লাখ টাকা জরিমানা  গাজীপুরে পুলিশ ও বিএনপি নেতা নিহত, ট্রাকচালক বরিশালে গ্রেপ্তার মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ 
  • সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ

     সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রথমার্ধ শেষে দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়াটা মনে করিয়ে দিচ্ছিল আগের ম্যাচের কথা। ঠিক একই অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে সেদিন বাংলাদেশকে রুখে দিয়েছিল মালদ্বীপ। 

    ভুটান অবশ্য  রোববার এর পুনরাবৃত্তি করতে পারেনি। তাদের ৩-০ গোলে উড়িয়ে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ।

    অরুণাচল প্রদেশের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে ছিল বিশেষ আয়োজন। দুই দলই ফটোসেশন করে ‘মা দিবস’ লেখা টি-শার্ট পরে। কিক অফের পর দুই দলই পাল্লা দিয়ে আক্রমণ করতে থাকে। নবম মিনিটে তানদিন 

    শেওয়াংয়ের শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন বাংলাদেশ গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিন। মালদ্বীপ ম্যাচের মতো এই ম্যাচে এগিয়ে যেতে খুব একটা সময় নেয়নি বাংলাদেশ। ১৩ মিনিটে মুর্শেদ আলীর কাছ থেকে আসে প্রথম গোল। অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের চুলচেরা পাসে ডানপ্রান্ত ধরে বক্সে ঢুকে বাঁ পায়ে দারুণ এক শট নেন তিনি।

    ২৮ মিনিটে আবারও গোলে অবদান রাখেন মুর্শেদ। তিন ডিফেন্ডারের মাঝখান দিয়ে তাঁর পাঠানো ক্রস খুঁজে নেয় সুমন সোরেনকে। বাঁ পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন এই মিডফিল্ডার।

    বিরতির পর ভুটান মরিয়া হয়ে ওঠে ম্যাচে ফিরতে। বাংলাদেশও চাপ অব্যাহত। ৫৩ মিনিটে ভুটানকে গোলের খুব কাছ থেকে ফিরিয়ে দেন ইসমাইল। ৭৫ মিনিটে আবারও ত্রানকর্তা হয়ে দাঁড়ান তিনি। বক্সের ভেতর থেকে নেওয়া কারমা শেরিংয়ের ওয়ান টু ওয়ান শট ঠেকিয়ে দেন এই গোলরক্ষক। 

    যোগ করা সময়ের প্রথম মিনিটে নাজমুলের থ্রু বল ধরে এগিয়ে যান মোহাম্মদ মানিক। কিন্তু ভুটানের গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি তিনি। পরের মিনিটে অবশ্য কোনো ভুল করেননি নাজমুল। মুর্শেদের ক্রসে দারুণ প্লেসিংয়ে ব্যবধান বাড়ান বাংলাদেশ অধিনায়ক।

    দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে শেষ চারে খেলা নিশ্চিত করল বাংলাদেশের। একইসঙ্গে মালদ্বীপের জন্য সমীকরণ সহজ হয়ে গেল। ১৩ মে ভুটানের সঙ্গে ড্র করলেই সেমিফাইনালে উঠবে তারা। তবে তাদের টপকাতে হলে ভুটানের জয়ের বিকল্প নেই।
     


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ