ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • ভারতীয় উপকূলে ‘বিপজ্জনক পণ্য’ নিয়ে জাহাজডুবি, ছড়াচ্ছে আতঙ্ক!

    ভারতীয় উপকূলে ‘বিপজ্জনক পণ্য’ নিয়ে জাহাজডুবি, ছড়াচ্ছে আতঙ্ক!
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    ভারতের কেরালা উপকূলে ডুবে গেছে লাইবেরিয়ার পণ্যবাহী একটি জাহাজ। এর ফলে পরিবেশের ক্ষতি হতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। এ ঘটনায় ইতোমধ্যে জাহাজে থাকা ২৪ জন নাবিককে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন রুশ, ২০ জন ফিলিপিনো, দু’জন ইউক্রেনীয় এবং একজন জর্জিয়ার নাগরিক বলে জানা গেছে।

    স্থানীয় গণমাধ্যমের তথ্যানুসারে, ‘এমএসসি এলসা ৩’ নামে ১৮৪ মিটার দীর্ঘ ওই জাহাজটি গত শুক্রবার বিঝিনজাম বন্দর থেকে কোচির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। কিন্তু, কেরালা উপকূলে পৌঁছানোর পর সেটি প্রায় ২৬ ডিগ্রি কোণে একদিকে হেলে পড়ে। আপৎকালীন সাহায্য চেয়ে ভারতীয় নৌসেনা ও উপকূলরক্ষী বাহিনীর দ্বারস্থ হন জাহাজে থাকা নাবিকরা।

     
    ভারতীয় কোস্ট গার্ডের ইন্সপেক্টর জেনারেল (পশ্চিমাঞ্চল) বিশম শর্মা জানান, তারা ভেবেছিলেন জাহাজটি স্থির হয়ে থাকবে। কিন্তু ভেতরে পানি ঢুকে যাওয়ায় সেটি ডুবে যায়। 
     
    তিনি আরও জানান, ওই জাহাজের সব নাবিক নিরাপদে আছেন এবং ভারতীয় উপকূলরক্ষী বাহিনী সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখছে।
     
    বিশম আরও জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্ত জাহাজের কন্টেইনারগুলো ভেসে বেড়াচ্ছে এবং তাতে অন্যান্য জাহাজের বড় বিপদ হতে পারে। আবার সেগুলো উপকূলের দিকেও ভেসে আসতে পারে। 
     

    জানা গেছে, ওই জাহাজে থাকা ৬৪০টি কন্টেইনারের মধ্যে ১৩টিতে ‘বিপজ্জনক পণ্য’ ছিল। ১২টি কন্টেইনারে ক্যালসিয়াম কার্বাইড ছিল। এছাড়াও জাহাজের ট্যাঙ্কে জ্বালানি হিসেবে প্রায় ৮৪.৪৪ মেট্রিক টন ডিজেল ছিল।
     
    আশঙ্কা করা হচ্ছে, এই দুর্ঘটনার ফলে যদি কোনো কন্টেইনার লিক হয়ে যায়, তাহলে সমুদ্রের ওই অংশে বিপজ্জনক পদার্থ ছড়িয়ে পড়তে পারে। জাহাজের জ্বালানির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। 
     
    কেরালার রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ জনসাধারণকে সতর্ক করে বলেছে, তারা যাতে পণ্যবাহী ভাসমান কন্টেইনারগুলো, কিংবা তা থেকে কোনো পদার্থ ছড়িয়ে পড়লে, অথবা দুর্ঘটনাগ্রস্ত জাহাজটির জ্বালানি পানিতে ভাসতে শুরু করলে, তা স্পর্শ না করেন। 
     
    সূত্র: হিন্দুস্তান টাইমস

     


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ