ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • সেই লালবড়ু বেগমের পাশে র‍্যাব

    সেই লালবড়ু বেগমের পাশে র‍্যাব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বৃষ্টি হলেই লুকানোর জন্য মুরগির খোপে আশ্রয় নেন পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠী ইউনিয়নের দক্ষিণ লাউকাঠী গ্রামের শতবর্ষী লালবড়ু বেগম। বড় ছেলে মোস্তফা ও তার স্ত্রী দিনমজুর হওয়ায় তারা ঘরে তালা মেরে কাজের সন্ধানে চলে যান। বাড়িতে সারাদিন বসে থাকেন শতবর্ষী লালবড়ু বেগম। এ সময় বৃষ্টি হলে কোথাও লুকানোর জায়গা থাকে না তার। তাই বাধ্য হয়ে বাড়িতে মুরগি রাখার খোপে আশ্রয় নেন তিনি।


    লালবড়ু বেগমের কষ্টের জীবন কাহিনি নিয়ে বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অসহায়ত্বের ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৮ এর নজরে আসে। র‍্যাব দ্রুত বিষয়টি আমলে নিয়ে লালবড়ু বেগমের বাড়িতে ছুটে যায়।

    রোববার (১ জুন) সকালে র‍্যাব-৮ এর অধিনায়ক লেঃ কর্নেল নিস্তার আহমেদের নেতৃত্বে র‍্যাবের একটি উচ্চ পদস্থ প্রতিনিধি দল পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি ইউনিয়ের চর লাউকাঠি গ্রামে উপস্থিত হন। সেখানে লালবড়ু বেগমের বড় ছেলের বাড়িতে এসে তাদের খোজ খবর নেয়ার পাশাপাশি মানবিক সহায়তা প্রদান করেন।  

    র‍্যাবের পক্ষ থেকে মানবিক সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী, কাপড়, বিছানা সামগ্রী, ওষুধ সামগ্রী এবং একটি পালন যোগ্য ছাগল পরিবারটির হাতে তুলে দেওয়া হয়েছে। এসময় পরিবারের সদস্যরা আবেগ আপ্লুত হয়ে র‍্যাব সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 


    র‍্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল নিস্তার আহমেদ বলেন, সত্যি পরিবারটি মানবেতর জীবনযাপন করছিল। বর্তমান সময়ে মানুষ এমন জীবনযাপন করবে এটা ভাবা যায় না! আমরা বরাবরই দেশের আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবিক কার্যক্রমে এগিয়ে আসি। তারই ধারাবাহিকতায় আমরা আজ এই পরিবারটির হাতে মানবিক সহায়তা তুলে দিয়েছি। ভবিষ্যতে আমাদের এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ