ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • ভারতে ভয়াবহ ভূমিধসে ৩ সেনার মৃত্যু, নিখোঁজ কয়েকজন

    ভারতে ভয়াবহ ভূমিধসে ৩ সেনার মৃত্যু, নিখোঁজ কয়েকজন
    সিকিমে ভূমিধসের দুর্ঘটনাস্থল। ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে টানা ভারি বর্ষণের কারণে সৃষ্ট ভূমিধসে ভারতীয় সেনাবাহিনীর অন্তত তিন সদস্য প্রাণ হারিয়েছেন। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় আরও ছয় সেনাসদস্য এখনো নিখোঁজ রয়েছেন। খবর হিন্দুস্তান টাইমসের।

    সোমবার (২ জুন) সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, রোববার সন্ধ্যায় সিকিমের একটি সেনা শিবিরে ভূমিধসটি ঘটে। প্রবল বর্ষণের ফলে পাহাড় ধসে সেনা ক্যাম্পের একটি বড় অংশ মাটির নিচে চাপা পড়ে যায়।

    দুর্ঘটনাস্থল সিকিম রাজ্যটি নেপাল ও চীনের সীমান্তবর্তী একটি পাহাড়ি অঞ্চল, যেখানে ভারতের সেনা উপস্থিতি বরাবরই বেশি। দুর্ঘটনার পর সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে যে ছবি প্রকাশ করেছে, তাতে দেখা যায়- মাটির বিশাল স্তূপ একটি ভবনকে আংশিকভাবে ঢেকে ফেলেছে, আর আশপাশে পাহাড়ি ঢালে তৈরি হয়েছে কাদামাটির বিশাল স্তর।

    সিকিমসহ ভারতের উত্তর-পূর্বাঞ্চলে সম্প্রতি টানা বর্ষণে বেশ কয়েকটি দুর্যোগের সম্মুখীন হয়েছে। গত সপ্তাহেই আকস্মিক বন্যা ও ভূমিধসে এই অঞ্চলে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে।

    বিশেষজ্ঞদের মতে, প্রতি বছর জুন মাসে শুরু হওয়া বর্ষা মৌসুমে ভারতজুড়ে এমন দুর্যোগ সাধারণ হলেও সাম্প্রতিক বছরগুলোতে এর মাত্রা এবং প্রকৃতি অনেক বেশি ভয়াবহ হয়ে উঠেছে।

    দক্ষিণ এশিয়ার তাপমাত্রা ক্রমাগত বাড়ছে। জলবায়ু পরিবর্তনের ফলে আবহাওয়ার ধরনে বড় পরিবর্তন দেখা যাচ্ছে। তবে উষ্ণায়নের প্রভাবে বর্ষা মৌসুম কীভাবে প্রভাবিত হচ্ছে, তা নিয়ে এখনো বিজ্ঞানীরা একমত নন।

    সেনাবাহিনী জানিয়েছে, নিখোঁজ সেনা সদস্যদের খুঁজে পেতে তল্লাশি ও উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে। স্থানীয় প্রশাসনের পাশাপাশি জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীও (NDRF) ঘটনাস্থলে কাজ করছে। দুর্গম পার্বত্য এলাকা হওয়ায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

    উদ্ধার কাজ চলমান থাকলেও প্রবল বৃষ্টিপাত ও দুর্বল মাটি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এখনো পর্যন্ত নিখোঁজ সেনাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ