ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • গাজায় ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর গুলি, নিহত ২৭

    গাজায় ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর গুলি, নিহত ২৭
    গাজায় হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল/ ফাইল ছবি: এএফপি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গাজায় ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়েছে ইসরায়েল। অবরুদ্ধ এই উপত্যকার রাফা গভর্নরেটে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত একটি ত্রাণকেন্দ্রে খাবারের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলায় কমপক্ষে ২৭ জন নিহত হয়েছে।

    ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত বিতর্কিত ওই গোষ্ঠীর ত্রাণ বিতরণ কার্যক্রম নিয়ে তীব্র বিতর্ক উঠেছে। কারণ শুরু থেকেই সেখানে বিশৃঙ্খলা দেখা দিয়েছে এবং খাবারের অপেক্ষায় থাকায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনী অন্যায়ভাবে গুলি চালাচ্ছে।


    এদিকে ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ফিলিস্তিনিদের হত্যার ঘটনায় স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। ত্রাণ সংগ্রহের জন্য অপেক্ষায় থাকা লোকজনের ওপর ইসরায়েলি বাহিনী গুলি চালিয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর আসার পর তিনি একটি স্বাধীন তদন্তের আহ্বান জানালেন।

    গত ২৭ মের পর জিএইচএফের কার্যক্রম শুরু হওয়ার পর থেকে প্রায় প্রতিদিনই ত্রাণকেন্দ্রে খাবারের অপেক্ষায় থাকা লোকজনের ওপর গুলি চালাচ্ছে ইসরায়েল।


    এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া এলাকায় তাদের তিন সেনা নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সেখানে সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত ৫৪ হাজার ৩৮১ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১ লাখ ২৪ হাজার ৫৪ জন।


     


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ