ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • বিএনপির প্রকৃত কর্মীরা কখনো চাঁদাবাজি, দখলবাজি করে না: নাসরীন 

    বিএনপির প্রকৃত কর্মীরা কখনো চাঁদাবাজি, দখলবাজি করে না: নাসরীন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল মহানগর বিএনপি'র সিনিয়র যুগ্ন আহবায়ক ও সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব আফরোজা খানম নাসরিন বলেছেন বিএনপি'র প্রকৃত নেতাকর্মীরা কখনো চাঁদাবাজি টেন্ডারবাজি ও দখলবাজির সাথে জড়িত নয়।

    দলের নাম ভাঙ্গিয়ে যারা এ সকল কাজ করছে তারা হাইব্রিড। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাদের ব্যাপারে অনেক সক্রিয়। অনেক বড় বড় পদবীধারীদের শাস্তির আওতায় এনেছেন। যারা এখনো এ সকল দখলবাজি করছেন তারা সাবধান হয়ে যান সামনে ভবিষ্যৎ অন্ধকার। 

    গতকাল বৃহস্পতিবার রাত ৯ টায় নগরীর ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    নাসরীন বলেন, ১৩ জুন প্রধান উপদেষ্টার সাথে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠকের পর নির্বাচনের ব্যাপারে নতুন সিদ্ধান্ত আসবে। আমাদের সকলকে প্রস্তুতি নিয়ে থাকতে হবে। এজন্য সকলেইঐক্যবদ্ধ থাকুন। 

    ওয়ার্ড বিএনপি'র সাবেক আহ্বায়ক নুরুজ্জামান খান দোলনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বরিশাল মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক মুসা কাজল, হালিম মৃধা, জহিরুল ইসলাম লিটু সদস্য যথাক্রমে সিরাজুল হক মৃধা, নওশাদ নান্টু আরিফুর রহমান বাবু, অ্যাডভোকেট সাঈদ খোকন, নুরুল ইসলাম পনির, ২৬নম্বর ওয়ার্ড বিএনপি'র সাবেক আহবায়ক খালেক হাওলাদার, ৮ নম্বর ওয়ার্ড বিএনপি'র সাবেক আহ্বায়ক টিপু মেগাবান, সিনিয়র যুগ্ন আহবায়ক আবুল কালাম আজাদ, ১১ নং ওয়ার্ড বিএনপি'র সাবেক সদস্য সচিব রানা পাল,১৩ নম্বর ওয়ার্ড বিএনপি'র সাবেক সদস্য সচিব মতিউর রহমান মিঠু সহ যুবদল,ছাত্রদল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা রফিক খান, হারুন আকন,রফিকুল ইসলাম খান,হানিফ মোল্লা, জব্বার কমান্ডার, কাজী কামাল, আবেদ মোল্লা, হাসান,শহিদ, জাহিদ, রাফছান রাব্বি প্রমুখ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ