ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী
  • ইরানে ইসরায়েলের হামলা নিয়ে যা বললেন চীনা প্রেসিডেন্ট

    ইরানে ইসরায়েলের হামলা নিয়ে যা বললেন চীনা প্রেসিডেন্ট
    চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইসরায়েল-ইরানের মধ্যে চলমান সংঘাত নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। উত্তেজনা এড়াতে ইসরায়েল-ইরান সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি। 

    চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া’র বরাত দিয়ে এ খবর জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট।

    শি জিনপিং বলেন, ‘সব পক্ষের উচিত যত দ্রুত সম্ভব সংঘাত কমানোর জন্য কাজ করা। মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারে গঠনমূলক ভূমিকা পালনের জন্য সকল পক্ষের সাথে কাজ করতে প্রস্তুত চীন।’ 
     
    প্রতিবেদন মতে, কাজাখস্তানের আস্তানায় চীন-মধ্য এশিয়া শীর্ষ সম্মেলনের ফাঁকে উজবেক প্রেসিডেন্ট শাভকাত মিরজিওয়েভের সাথে আলোচনার সময় শি জিনপিং বলেছেন, ‘ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যে হঠাৎ করে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে, যা নিয়ে চীন গভীরভাবে উদ্বিগ্ন।’ একইসঙ্গে, বেইজিং শান্তি প্রতিষ্ঠায় ‘গঠনমূলক ভূমিকা পালন’ করতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।
     
    চীনা প্রেসিডেন্ট আরও বলেন, আমরা অন্য দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতার লঙ্ঘনকারী যেকোনো কর্মকাণ্ডের বিরোধিতা করি। সামরিক সংঘাত সমস্যার সমাধান নয় এবং ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনা আন্তর্জাতিক সম্প্রদায়ের সাধারণ স্বার্থের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।
     
    এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৃহত্তর আঞ্চলিক সংঘাতের ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে বেইজিং ইরান ও ইসরায়েলে বসবাসকারী চীনা নাগরিকদের সরিয়ে নেওয়া শুরু করেছে। 
     
    প্রসঙ্গত, গত ১২ জুন দিনগত রাত হঠাৎ ইরানে বিমান হামলা শুরু করে ইসরায়েল। ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের এই অভিযানে রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা, পরমাণু গবেষণা কেন্দ্র ও আবাসিক স্থাপনায় হামলা চালায় ইহুদিবাদী সেনারা।

    সেই থেকে চলমান সংঘাতে এখন পর্যন্ত উভয় দেশের অনেকে নিহত ও আহত হলেও এই সহিংস পরিস্থিতি থামাতে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক উদ্যোগ নেওয়া হয়নি।


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ