ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী
  • ইরানের নিরাপত্তা সদর দপ্তর ধ্বংসের দাবি ইসরায়েলের

    ইরানের নিরাপত্তা সদর দপ্তর ধ্বংসের দাবি ইসরায়েলের
    ইরানে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল/ ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুদ্ধবিমান থেকে হামলা চালিয়ে ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা সদর দপ্তর ধ্বংস করে দেওয়ার দাবি করেছে ইসরায়েল। বুধবার (১৮ জুন) ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এই দাবি করেন।

    এর আগে ইসরায়েলের চ্যানেল ১২ জানায়, তেহরানসহ আশপাশের এলাকায় সামরিক স্থাপনায় বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বিমানবাহিনী।

    ইসরায়েলের সামরিক বাহিনী এক্সে (পূর্বে টুইটার) জানিয়েছে, তাদের বিমানবাহিনী বর্তমানে তেহরান অঞ্চলে ইরানি শাসকগোষ্ঠীর সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে।

    এদিকে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী আরও জানিয়েছেন, দেশটির বিভিন্ন অঞ্চলে এখন ‘ধাপে ধাপে স্বাভাবিক অবস্থায় ফেরার’ প্রক্রিয়া শুরু করা হচ্ছে। তিনি এটিকে ইরানের বিরুদ্ধে ‘বিজয়ের বার্তা’ হিসেবে দাবি করেছেন।

    ইসরায়েল কাৎজ বলেন, জনগণের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার ভিত্তিতে অর্থনীতি ও বিভিন্ন অঞ্চল ধীরে ধীরে চালু করার প্রক্রিয়া শুরু করা হয়েছে।

    তার এই মন্তব্যে মনে হচ্ছে, ইসরায়েল সরকার বিশ্বাস করতে শুরু করেছে যে ইরানের দিক থেকে আক্রমণের ঝুঁকি কমে এসেছে।

    তবে কাৎজ বলেন, ইরানের বিরুদ্ধে তীব্র লড়াই চলবে, যতক্ষণ না পর্যন্ত সব হুমকি দূর হয়।

    সূত্র: আল জাজিরা, বিবিসি
     


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ