ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী
  • পাকিস্তানে আত্মঘাতী হামলায় ১৬ সেনা নিহত

    পাকিস্তানে আত্মঘাতী হামলায় ১৬ সেনা নিহত
    ছবি : আলজাজিরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানে একটি আত্মঘাতী হামলায় ১৬ সেনা নিহত ও দুই ডজনের বেশি মানুষ আহত হয়েছে। আহতদের মধ্যে বেসামরিক নাগরিকরাও রয়েছে। পাকিস্তানি তালেবান এ হামলার দায় স্বীকার করেছে। স্থানীয় সরকারি কর্মকর্তা ও পুলিশ সদস্যদের বরাত দিয়ে এএফপি শনিবার এ তথ্য জানিয়েছে।


    খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায় একজন স্থানীয় সরকারি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, একজন আত্মঘাতী হামলাকারীর বিস্ফোরকভর্তি একটি গাড়ি একটি সামরিক গাড়িবহরে ধাক্কা দেয়। এতে ১৬ সেনা নিহত হয়েছেন।

    এ ছাড়া জেলার এক পুলিশ কর্মকর্তা জানান, বিস্ফোরণে দুটি বাড়ির ছাদ ধসে পড়ে, এতে ছয় শিশু আহত হয়।

    এদিকে এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবানভুক্ত সশস্ত্র গোষ্ঠী হাফিজ গুল বাহাদুরের আত্মঘাতী শাখা।


    এএফপি বলছে, ২০২১ সালে তালেবান আফগানিস্তানে ক্ষমতায় ফেরার পর থেকে পাকিস্তানের আফগান সীমান্তবর্তী এলাকাগুলোতে সহিংসতা ব্যাপকভাবে বেড়েছে। ইসলামাবাদ অভিযোগ করে আসছে, এসব হামলার জন্য আফগান ভূখণ্ড ব্যবহার করতে দিচ্ছে কাবুল সরকার, যদিও তালেবান এই অভিযোগ অস্বীকার করে।

    এএফপির হিসাব অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে সরকারবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলায় প্রায় ২৯০ জন নিহত হয়েছে, যাদের অধিকাংশই নিরাপত্তা বাহিনীর সদস্য।


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ