ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • আমা‌দের ভেতর প্রতিদ্বন্দ্বীতা থাকতে পারে, দ্বন্দ্ব নয়: মিন্টু 

    আমা‌দের ভেতর প্রতিদ্বন্দ্বীতা থাকতে পারে, দ্বন্দ্ব নয়: মিন্টু 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক টিম প্রধান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, আমাদের নতুন সদস‌্য বাড়া‌তে হ‌বে। কারণ ২০ বছ‌রে অনেক জনগণ ভোট দিতে পারেননি যাদের ভোট দেওয়ার বয়স হয়েছে। সদস‌্য না কর‌লে এরা অন‌্য দ‌লে ভিড়ে যাবে। তবে লক্ষ্য রাখতে হবে আওয়ামী সন্ত্রাসী, দুর্নীতিবাজ, দা‌গী আসামি যাতে বিএন‌পিতে ঢুকে পড়তে না পাড়ে।
     
    শনিবার (২৮ জুন) বরিশাল নগরের অশ্বিনী কুমার টাউন হলে বিএনপির সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    দলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানের সভাপতিত্বে কর্মসুচীতে আব্দুল আউয়াল মিন্টু আরো বলেন, সদস্য করতে হলে বিএনপির আদর্শ ৩১ দফা সংস্কার প্রস্তাবের প্রতি যারা আস্থাশীল তাদের নিতে হবে। সদস‌্য না বাড়‌লে বিএনপি আর বৃহত্তর দল থাক‌বে না। যারা দা‌য়িত্ব নি‌য়ে‌ছেন এবং পে‌য়ে‌ছেন, ২ মাস প‌ড়ে দেখ‌বো জেলায় জেলায় কতটা সদস্য বাড়লো।

    তিনি বলেন, আমা‌দের ভেতর প্রতিদ্বন্দ্বীতা থাকতে পারে, দ্বন্দ্ব নয়। এজন্য আগামী নির্বাচ‌নে ঐক‌্যবদ্ধভা‌বে দল যা‌কে ম‌নোনয়ন দিবে তার জন‌্য কাজ কর‌তে হ‌বে। যাতে আমাদের দল ক্ষমতায় যে‌তে পা‌রে।

    দলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নুর সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচির কেন্দ্রীয় সদস্য সচিব এম রশিদুজ্জামান মিল্লাত।


    বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেস্টা মজিবর রহমান সরোয়ার, ড. জিয়াউদ্দিন হায়দার, যুগ্ন মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, কেন্দ্রীয় সদস্য তারিকুল আলম তেনজিং।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ