ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী
  • তানজানিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩৮

    তানজানিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩৮
    ছবি : এএফপি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তানজানিয়ায় একটি বাস ও মিনিবাসের সংঘর্ষে প্রায় ৩৮ জন নিহত হয়েছে। দেশটির কিলিমাঞ্জারো অঞ্চলের সাবাসাবাতে শনিবার সন্ধ্যায় বাসের একটি টায়ার পাংচার হয়ে যাওয়ার ফলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এই দুর্ঘটনা ঘটে বলে রবিবার জানিয়েছে দেশটির রাষ্ট্রপতির দপ্তর। 

    সংঘর্ষের কারণে আগুন লেগে উভয় গাড়ি দুটি পুড়ে গেছে।

    রাষ্ট্রপতির দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনায় দুই নারীসহ মোট ৩৮ জন নিহত হয়েছে।

    শরীরে পুড়ে যাওয়ায়, ৩৬টি মৃতদেহ এখনও শনাক্ত করা যায়নি। হতাহতদের জাতীয়তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

    আহতদের মধ্যে ছয়জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়। 

    এতে আরো বলা হয়, রাষ্ট্রপতি সামিয়া সুলুহু হাসান শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

    সেই সঙ্গে তানজানিয়ার রাস্তায় ঘন ঘন মারাত্মক দুর্ঘটনা ঘটছে জানিয়ে তিনি সড়ক নিরাপত্তা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন।

    সাম্প্রতিক বছরগুলোতে, দেশটির সরকার সড়ক নিরাপত্তা প্রচারণা বাড়িয়েছে, কিন্তু তা সত্ত্বেও দেশটিতে দূর্ঘটনা বেড়েই চলেছে।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০১৮ সালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালে দেশটিতে আনুমানিক ১৩ হাজার থেকে ১৯ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।

    সূত্র : আলজাজিরা


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ