ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • গৌরনদীতে ইয়াবাসহ আইনজীবীর সহকারী গ্রেফতার

    গৌরনদীতে ইয়াবাসহ আইনজীবীর সহকারী গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল জজ কোর্টের এক আইনজীবীর সহকারী শহিদুল ইসলাম বেপারীকে ১৬১ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। 

    মঙ্গলবার (৮ জুলাই) রাত নয়টার দিকে গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন ফিসারী রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

    তথ্যের সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গৌরনদী সার্কেলের সহকারী পরিদর্শক মো. ফাইজুল ইসলাম হৃদয় জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে মোটরসাইকেলযোগে বরিশালের উদ্দেশ্যে রওয়ানা হওয়া শহিদুল ইসলাম বেপারীর গতিরোধ করা হয়। পরবর্তীতে স্থানীয়দের উপস্থিতিতে তার দেহ তল্লাশী করে নীল প্যাকেটে রাখা ১৬১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

    তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত শহিদুল ইসলাম উপজেলার তাঁরাকুপি গ্রামের বাসিন্দা হাসেম বেপারীর ছেলে। তিনি নিজেকে বরিশাল জজ কোর্টের এক আইনজীবীর সহকারী হিসেবে পরিচয় দিয়েছেন। গ্রেপ্তারকৃতকে গৌরনদী মডেল থানায় হস্তান্তর করে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। 

    গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, গ্রেফতারকৃত শহিদুল ইসলাম বেপারীকে বুধবার  বরিশাল আদালতে সোর্পদ করা হয়েছে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ