ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২
  • দৌলতখান প্রেস ক্লাবে সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবি 

    দৌলতখান প্রেস ক্লাবে সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবি 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকা গাজীপুর চান্দনা চৌরাস্তায় নৃশংসভাবে  কুপিয়ে গলা কেটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদ জানিয়ে বিচার দাবি করেছেন দৌলতখানের সাংবাদিকরা। 

    শুক্রবার সন্ধ্যার পর দৌলতখান প্রেস ক্লাবে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। তুহিন গাজীপুর দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি ছিলেন। 

    প্রেস ক্লাব সভাপতি মানবজমিন উপজেলা প্রতিনিধি জাকির আলম'র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জাতীয় প্রেস ক্লাব'র স্থায়ী সদস্য ও ডিইউজ'র নেতা এবং দৌলতখান প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাজাহান সাজু। সিনিয়র সহসভাপতি ও উপজেলা আমার দেশ প্রতিনিধি এম এ খায়ের, সাধারণ সম্পাদক দৈনিক  ইনকিলাব উপজেলা সংবাদদাতা মিজানুর রহমান প্রমুখ।  

    এসময় বরিশাল বার্তা উপজেলা প্রতিনিধি মো. রাকিব হোসেন, এশিয়া টিভির প্রতিনিধি রোমানুল ইসলাম সোহেব,  দৈনিক আজকের ভোলা প্রতিনিধি নাজিমউদ্দিন আবির, দৈনিক  বাংলার কন্ঠ  দৌলতখান প্রতিনিধি খালেদ মোশাররফ সামীমসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সংবাদকর্মীরা  উপস্থিত ছিলেন। 


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন