ঢাকা সোমবার, ০৪ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে তিন যুবকের কাছে মিললো জাল নোট, অতঃপর বেসরকারি মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের বেতন নিয়ে সুখবর মাদারীপুরে প্রেমিকাকে ফিরে পেতে উঁচু টাওয়ারে উঠে যুবকের বিদ্রোহ! উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের নিয়ে সরকারের নতুন নির্দেশনা বরিশালে তাসিন ইরতেজা ঢাকা মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মনোনীত ববিতে ছাত্রদলের ১২৭ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ চার দফা দাবিতে বিএম কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ বরিশাল মহানগরসহ বিভাগে চার সাংগঠনিক ইউনিটে কমিটি দিল ছাত্রদল বিনা অপরাধে সাংবাদিকরা জেলে থাকুক আমরা চাই না: তথ্যমন্ত্রী  ঠিকানায় গিয়েও সন্ধান মেলেনি হাছান মাহমুদ-নওফেলসহ ১৭ জনের
  • মতভিন্নতা যেখানে আছে সেখানে গণতন্ত্রের সৌন্দর্য আছে: মোয়াজ্জেম হোসেন আলাল

     মতভিন্নতা যেখানে আছে সেখানে গণতন্ত্রের সৌন্দর্য আছে: মোয়াজ্জেম হোসেন আলাল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিআর পদ্ধতির বির্তক সৃস্টি করে নির্বাচন পিছিয়ে দেয়ার প্রয়াস যে চলছে এটা আমার দেখতেই পারছি বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। 

    শুক্রবার বেলা সাড়ে ১১ টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে (বিআরইউ) আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি এসব কথা বলন।

    আলাল বলেন, পিআর পদ্ধতি পৃথিবীর যতগুলো দেশে আছে বেশির ভাগ জায়গাই একটা অস্থিতিশীল সরকারের মধ্যে থাকে। যারা পিআর পদ্ধতির কথা বলেন তাদের অনেক কর্মীই পিআর নিয়ে ব্যাখা দিতে পারবে কিনা আমার মধ্যে একটা দ্বিধা আছে।

    তিনি আরো বলেন, মতভিন্নতা গণতন্ত্রের সৌন্দর্য, সবাই যদি আগেই একমত হয়ে যায় তাহলে সেটা বাকশাল হবে। এজন্য মতভিন্নতা যেখানে আছে সেখানে গণতন্ত্রের সৌন্দর্য আছে। কিন্তু সে মতভিন্নতা আমার মত করে হতে হবে এইভাবে জেদ ধরে বসে থাকা এটা রাজনৈতিক ব্যাকরণেও পরে না সামাজিক কোন শিষ্টাচারের মধ্যেও পরে না।

    এসময় মিট দ্য রিপোর্টার্সে উপস্থিতি ছিলেন, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল হোসেনসহ সংবাদকর্মীরা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ