ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • বরিশাল বিভাগীয় ব্যবসায়ী ফোরামের প্রস্তুতি সভা 

    বরিশাল বিভাগীয় ব্যবসায়ী ফোরামের প্রস্তুতি সভা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিভাগীয় ব্যবসায়ী ফোরামের মতবিনিময় সভা আগামী ২৯ আগস্ট অনুষ্ঠিত হবে। 

    এ উপলক্ষে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে সকাল সাড়ে ১০ টায় কুটির শিল্পীর উদ্বোধন ও বিকেল ৩ টায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিল্পপতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। 

    এর আগে বরিশাল বিভাগীয় ব্যবসায়ী ফোরামের মতবিনিময় সভা সফল করার লক্ষ্যে গতকাল রোববার রাজধানী ঢাকার বনানীতে  হোটেল সেরিনায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। 

    সভায় সভাপতিত্ব করেন, বিশিষ্ট শিল্পপতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। 

    এছাড়া সভায় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার, বরিশাল ফরচুন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান, প্রফেসর মো. এনামুল হক, মো. আনোয়ার হোসেন তালুকদার, এডভোকেট  মো. রেজবুল কবির, মো. তপু. মো. তামিম আবদুল্লাহ বরিশাল ৬ জেলায় ব্যবসায়ী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 

    বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় ব্যবসায়ী ফোরামের সদস্য সচিব শেখ আবদুর রহিম। তিনি বলেন, বরিশাল বিভাগীয় ব্যবসায়ী ফোরামের মতবিনিময় সভা সফল করার জন্য দিকনির্দেশনা দিয়েছেন সভার সভাপতি বিশিষ্ট শিল্পপতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। সে লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি। আগামী ২৯ আগস্ট সকাল সাড়ে ১০ টায় কুটির শিল্পীর উদ্বোধন ও বিকেল ৩টায় মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ