ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • বরিশালে ১০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক 

    বরিশালে ১০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীর কালিজিরা থেকে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

    গতকাল রোববার রাত সাড়ে ৭ টার দিকে কালিজিরা বাজারের  সালাউদ্দিন ইলেক্ট্রনিক্স নামক দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। 

    সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন বিএমপির মিডিয়া সেল। 

    আটককৃত হল, নগরের দক্ষিণ আলেকান্দা রিফিউজী কলোনীর মৃত আ. খালেক হাওলাদারের ছেলে শাহিন হাওলাদার (৪২)। 

    পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা শাখার এসআই ফখর উদ্দীনের নেতৃত্বে একটি টিম নগরীর  ২৬নম্বর ওয়ার্ডের ওয়ার্ডস্থ কালিজিরা বাজার সালাউদ্দিন ইলেক্ট্রনিক্স নামক দোকানের সামনে অভিযান চালান। এসময় শাহিন হাওলাদারকে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। এ ঘটনায় আটককৃতর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ