ঢাকা বুধবার, ২৭ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসির সাবেক জনপ্রিয় কাউন্সিলর সৈয়দ জাকির হোসেন জেলালের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত কোরবানির পশুর হাটে মহিষের গুঁতায় দুই ক্রেতা নিহত দাঁতের যন্ত্রণায় ছটফট করছেন নেতানিয়াহু, নেয়া হলো হাসপাতালে বরগুনায় দুর্গন্ধ থেকে মিললো অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় মা-বাবা ও শিশু সন্তান নিহত বরিশালের বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. সৈয়দ হাবিবুর রহমান আর নেই বরিশাল নগরীর সাগরদীতে ডিম বিক্রির আড়ালে ফেনসিডিল ব্যবসা, গ্রেপ্তার ৪ পাথরঘাটায় সাবেক মেয়র আনোয়ার গ্রেপ্তার টানা তাপপ্রবাহে ভারতের এক রাজ্যে ১৬ জনের মৃত্যু বরিশালে কদর বেড়েছে  তেঁতুল গাছের খাটিয়ার
  • আমতলীতে বাস চাপায়  শিশু নিহত

     আমতলীতে বাস চাপায়  শিশু নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আমতলী পটুয়াখালী মহাসড়কের আমড়াগাছিয়া নামক স্থানে রাস্তা পাড়াপাড়ের সময় আবদুল্লাহ (৭)নামের এক শিশু বাস চাপায়  মারা গেছে। আমতলী হাসপাতাল ও থানা সূত্রে জানা গেছে, উপজেলার পাতাকাটা গ্রামের  মো. হাবিব মিয়ার শিশু পুত্র মো. আব্দুল্লাহ উপজেলার আমড়াগছিয়া গ্রামের সিকদার বাড়ী বেড়াতে আসে। 

    রবিবার সকাল সোয়া ১১টার দিকে  আমড়াগাছিয়া  নামক স্থানের মহাসড়ক পাড়াপাড়ের সময় পটুয়াখালী থেকে আমতলীতে ছেড়ে আসা যাত্রীবাহী এয়ার পরিবহন শিশুটিকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষনা করেন। খবর পেয়ে আমতলী থানা পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে ।  

    লাশ উদ্ধার করে আমতলী থানায় নিয়ে আসেন।  আমতলী থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম হাওলাদার বলেন, স্বজনদের আপত্তি না থাকায় পরিবারের কাছে ময়না তদন্ত ছাড়াই  লাশ হস্তান্তর করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ