ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স
  • পাকিস্তানশাসিত কাশ্মীরে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ৯, বন্ধ ইন্টারনেট

    পাকিস্তানশাসিত কাশ্মীরে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ৯, বন্ধ ইন্টারনেট
    ২ অক্টোবর পাকিস্তানের করাচিতে পাকিস্তানশাসিত কাশ্মীরে বিক্ষোভে হত্যাকাণ্ডের নিন্দা জানাতে জড়ো হওয়া মানুষ কাশ্মীরি জনগণের সমর্থনে স্লোগান দিচ্ছে। ছবি : রয়টার্স
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানশাসিত কাশ্মীরের ভারতের সীমান্তঘেঁষা অঞ্চলে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের কয়েক দিনের সহিংস সংঘর্ষে অন্তত ৯ জন নিহত হয়েছে। ইন্টারনেট বন্ধ থাকায় সেখানকার পরিস্থিতি নিয়ে সীমিত খবরই বাইরে আসছে।

    মুজাফফরাবাদে সোমবার প্রথম হাজারো মানুষ রাস্তায় নেমে আসে। তারা রাজনৈতিক নেতাদের বিনা খরচে বিদ্যুৎ ও দামি গাড়ির মতো বিলাসবহুল সুযোগ-সুবিধা চালু রাখার বিরুদ্ধে বিক্ষোভ জানায়।


    উচ্চ পর্বতমালার এ উপত্যকাজুড়ে ইন্টারনেট ও মোবাইল সেবা বন্ধ করে দেওয়া হয়েছে এবং স্থানীয় গণমাধ্যমকে দৈনিক বিক্ষোভের খবর প্রকাশে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

    এএফপির প্রতিবেদকরা বুধবার রাস্তায় রক্তের দাগ, ছোড়া গুলির খোসা, ভাঙা কাচের টুকরো ও ছড়িয়ে-ছিটিয়ে থাকা পাথর দেখতে পান, যা সাম্প্রতিক অরাজকতার সাক্ষ্য বহন করছে।

    ৫১ বছর বয়সী বিক্ষোভকারী আসাদ তাব্বাসুম বলেন, ‘এখানকার রাজনীতিকরা গ্যাংস্টারের মতো আমাদের মাথার ওপর শাসন চালাচ্ছে। আমরা তাদের বিদায় চাই, তাদের এই সুবিধাগুলো বাতিল চাই।

    তাদের আমাদের কাতারে দাঁড়ানো উচিত।’ বিক্ষোভ ঠেকাতে মুজাফফরাবাদের রাস্তায় বিপুলসংখ্যক নিরাপত্তা বাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। ভিড় সামলাতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়। একসময় বিক্ষোভকারীর সংখ্যা ছয় হাজারে পৌঁছায়।

    আজাদ কাশ্মীর সরকার বুধবার এক বিবৃতিতে জানায়, এ পর্যন্ত সোমবার থেকে ছয়জন সাধারণ মানুষ ও তিনজন পুলিশ নিহত হয়েছেন।

    এতে আরো বলা হয়, ‘সহিংস বিক্ষোভে’ আহত হয়েছে ১৭০ জনের বেশি পুলিশ সদস্য ও ৫০ জন সাধারণ মানুষ।

    তবে বিক্ষোভ সংগঠকরা বলছেন, আহত সাধারণ মানুষের সংখ্যা ১০০ জনেরও বেশি।

    বিক্ষোভ নিয়ে এখনো পর্যন্ত সেনাবাহিনী কোনো বিবৃতি দেয়নি। পাকিস্তানে সেনাবাহিনীর সমালোচনা এক ধরনের নিষিদ্ধ বিষয়।


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ