ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • হামজার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ

    হামজার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হংকংয়ের ইংলিশ কোচ অ্যাশলি ওয়েস্টউড ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে অনেকটা তচ্ছিল্যের সুরেই বলেছিলেন, ‘হামজা আমার দলের হলে তার জায়গা হতো বেঞ্চে!’

    হংকং কোচ কেন এমন কথা বলেছিলেন, তা তিনিই ভালো জানেন। বাংলাদেশ দলকে মানসিকভাবে দুর্বল করার জন্য নাকি সত্যি সত্যি তিনি হামজা চৌধুরীকে তেমন একটা গোনায় ধরেননি, হয়তো তিনিই ভালো বলতে পারবেন।


    কিন্তু ঢাকা স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফাইং রাউন্ডে হংকংয়ের বিপক্ষে খেলতে নেমে এই হামজা চৌধুরীই পার্থক্য গড়ে দিলেন। ১৩তম মিনিটে হংকং বক্সের সামনে ফ্রি-কিক পায় বাংলাদেশ। কিক নিতে আসেন ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা হামজা চৌধুরী। হংকংয়ের ইংলিশ কোচ অ্যাশলি ওয়েস্টউড এই কিকেই টের পেয়ে গেছেন, হামজা চৌধুরী কি জিনিস!

    বক্সের বাম কোন থেকে নেয়া হামজা চৌধুরীর জোরালো ফ্রি-কিকটি চোখের পলকে গিয়ে সোজা আশ্রয় নিলো হংকংয়ের জালে। একজন ডিফেন্ডার শেষ মুহূর্তে মাথায় ছুঁইয়ে চেষ্টা করেন গোল থেকে দলটিকে বাঁচানোর। কিন্তু হামজার শটের এত বেশি গতি ছিল যে, সেটিকে আর ঠেকানো সম্ভব হয়নি। ম্যাচের ১৩ মিনিটেই ১-০ গোলে এগিয়ে গেলো বাংলাদেশ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ