ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে ৩৪০০ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা কীর্তনখোলা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার মা ছেড়ে গেছেন, দুর্ঘটনায় বাবা নিহত, হাসপাতালে কাতরাচ্ছে ছোট্ট নাঈম বরগুনায় প্রাইভেটকার–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ পটুয়াখালীতে কলেজছাত্রকে নির্যাতনের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার পায়রা বন্দরে যুক্ত হলো পাঁচ অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং সরঞ্জাম বরিশালে মা ইলিশ নিধন ঠেকাতে ৮২ কিমি অভয়াশ্রমে যৌথ অভিযান বরিশালে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও জাল টাকাসহ গ্রেফতার ২৫ বরিশাল নগরীতে মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রুখতে আকস্মিক অভিযান
  • ইন্দোনেশিয়ায় তেলবাহী জাহাজে আগুন, নিহত ১০

    ইন্দোনেশিয়ায় তেলবাহী জাহাজে আগুন, নিহত ১০
    ছবি : রয়টার্স
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে একটি তেলবাহী জাহাজে আগুন লেগে ১০ জন নিহত ও ২১ জন আহত হয়েছে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে।

    পুলিশপ্রধান জায়নাল আরিফিন জানান, বাটাম দ্বীপের একটি জাহাজ মেরামত কারখানায় স্থানীয় সময় বুধবার ভোর সাড়ে ৪টার দিকে নোঙর করা এমটি ফেডারেল টু নামের জাহাজে এই আগুন লাগে। দ্বীপটি সিঙ্গাপুরের কাছাকাছি অবস্থিত।

    তিনি আরো জানান, জাহাজের একটি স্টোরেজ এলাকায় থেকে স্ফুলিঙ্গ ছিটকে আগুনের সূত্রপাত হয়।


    আগুন প্রায় এক ঘণ্টা পর নেভানো সম্ভব হয়। নিহত ও আহতদের চারটি হাসপাতালে পাঠানো হয়েছে এবং আগুনের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।

    আরিফিন বলেন, দুর্ঘটনার সময় জাহাজটিতে কোনো তেল বহন করা হচ্ছিল না, মেরামতের আগে সেটি খালি করে রাখা হয়েছিল।

    এটি ছিল একই জাহাজে পাঁচ মাসের মধ্যে দ্বিতীয় প্রাণঘাতী অগ্নিকাণ্ড।


    গত জুনে একই জাহাজে আগুনে চারজন মারা যান। তদন্তে তখন দেখা যায়, স্টোরেজ এলাকার অবশিষ্ট গ্যাসে স্ফুলিঙ্গ ছিটকে আগুন ধরে যায়। সেই ঘটনার জন্য জাহাজ কারখানার দুজন স্বাস্থ্য ও নিরাপত্তা কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছিল।


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ