ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স
  • মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিককে শ্বাসরোধে হত্যা, আটক ৬

    মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিককে শ্বাসরোধে হত্যা, আটক ৬
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মালয়েশিয়ার কেদাহ রাজ্যের ইয়ান জেলায় এক বাংলাদেশি শ্রমিককে (৩৭) শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয় সময় শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে ইয়ানের তেরোই এলাকার একটি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

    নিহতের গলা ও ঠোঁটে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনায় দুই মালয়েশিয়ানসহ মোট ছয়জনকে আটক করেছে পুলিশ।

    ইয়ান জেলা পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট মোহাম্মদ হামিজি আবদুল্লাহ জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, দেরিতে কাজে যাওয়া নিয়ে বাংলাদেশি ওই শ্রমিককে তিরস্কার করেন তার এক সহকর্মী। এ নিয়ে দুজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তি বৈদ্যুতিক তার দিয়ে বাংলাদেশি শ্রমিকের গলা পেঁচিয়ে ধরেন। কিছুক্ষণ পরেই ভুক্তভোগী অচেতন হয়ে পড়েন। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি নিজেই থানায় গিয়ে পুরো ঘটনা জানিয়ে আত্মসমর্পণ করেন।

    পুলিশ জানায়, একতলা বাড়িতে এ ঘটনা ঘটে। সেতু নির্মাণ প্রকল্পে কর্মরত দুই মালয়েশিয়ান ও পাঁচজন বাংলাদেশি শ্রমিক বাড়িটিতে বসবাস করতেন। ঘটনার পর পুলিশ দুই মালয়েশিয়ান ও চার বাংলাদেশিকে (বয়স ২৯ থেকে ৪৪ বছর) আটক করে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাস্থল থেকে বৈদ্যুতিক তার, একটি দা এবং একটি রড উদ্ধার করা হয়েছে।

    ঘটনাটি হত্যা হিসেবে তদন্ত করা হচ্ছে জানিয়ে পুলিশ কর্মকর্তা মোহাম্মদ হামিজি বলেন, আটক ব্যক্তিদের আগামীকাল শনিবার (২৫ অক্টোবর) আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।


     


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ