ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • মোবাইলে দ্রুত চার্জ দেবেন যেভাবে

    মোবাইলে দ্রুত চার্জ দেবেন যেভাবে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মোবাইল ফোন এখন আমাদের নিত্যদিনের সঙ্গী। কথা বলা দিয়ে শুরু হলেও আজকের দিনে ছবি তোলা, ভিডিও করা, অঙ্ক কষা বা গান শোনার মতো বিষয়গুলোও এই মোবাইলের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। ফলে এই অতি জরুরি ডিভাইসটির চার্জ যখন চলে যায়, তখন তো চারদিক অন্ধকার লাগারই কথা। এই অন্ধকার দূর করতে চার্জ দেওয়ার তো কোনো বিকল্প নেই। আর তাড়াহুড়োর সময় যত দ্রুত চার্জ দেওয়া যায়, ততই মঙ্গল।

    মোবাইল ফোন অনেক সময় বারবার চার্জ দেওয়ার প্রয়োজন পড়ে। আবার অনেক সময় মোবাইল চার্জ দিতে ভুলে যাওয়ার কারণে শেষ মুহূর্তে চার্জ দেওয়ার প্রয়োজন পড়ে। এসব ক্ষেত্রে দ্রুত মোবাইল চার্জ দিতে পারলে ভালো হয়। এ ক্ষেত্রে কিছু বিষয়ের দিকে লক্ষ্য রাখলে মোবাইলে চার্জ দ্রুত হয়

    ১. আপনার মোবাইল ফোনে কোনো অ্যাপস চালু থাকলে তা বন্ধ করে দিন। তারপর চার্জারের সঙ্গে আপনার মোবাইল ফোনটিকে যুক্ত করুন। তাহলে আপনার মোবাইল দ্রুত চার্জ হবে।

    ২. আপনার মোবাইল ফোনটিকে এয়ার প্লেন মোডে নিয়ে গেলে ভালো হবে। এতে আপনার মোবাইলের সব ওয়্যারলেস রেডিও বন্ধ হয়ে যাবে। এতে করে মোবাইল ফোনে কল করা, ওয়েব ব্রাউজ করা বা জিপিএস ব্যবহার করার সুবিধা বন্ধ হয়ে যাবে। ফলে মোবাইল ফোনটি স্বাভাবিকের তুলনায় দ্রুত চার্জ হবে। এ সময় ব্যাকগ্রাউন্ডে আপনার ফোনের ব্যাটারি থেকে চার্জ শেষ করার মতো কাজ বন্ধ থাকবে। এতে করে আপনার মোবাইল দ্রুত চার্জ হবে।

    ৩. আপনি ফোনের পাওয়ার বন্ধ করে দিয়ে চার্জ দিলেও একই রকম সুবিধা পাবেন। তবে যারা ঘড়ি বা অ্যালার্ম শোনার জন্য মোবাইলের ওপর নির্ভরশীল, তাঁরা এটি করবেন না। এখানে বলা প্রয়োজন-এই নিয়মে চার্জ দেওয়া হলে স্বাভাবিক পদ্ধতির চেয়ে খুব বেশি পার্থক্য হয় না। তবে জরুরি প্রয়োজনের সময়ে প্রতিটি মুহূর্তের গুরুত্ব রয়েছে। তখন এ নিয়ম খুব কাজে দেয়।

    ৪. সর্বোপরি এমন মোবাইল ব্যবহার করুন, যেগুলোতে দ্রুত চার্জ হয়। এ জন্য মোবাইলটি কত ওয়াটের, সেই দিকে খেয়াল রাখতে হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ