ঢাকা শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭ রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী উজিরপুরে হস্তিশুন্ড-কাজিরা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগ বরিশালে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  দেশের প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট: প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি  বরিশাল শেবাচিম হাসপাতালে পরিচালনা পর্ষদ’র মতবিনিময় সভা, দুই-এক দিনে ম্যানেজিং কমিটি ঘোষণা ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ বিএমপি'র নবাগত পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, চিকিৎসকের বিরুদ্ধে মামলা 
  • সাংবাদিক অপূর্বর পাশে পুলিশ, সাংবাদিক, সুধী সমাজ

    সাংবাদিক অপূর্বর পাশে পুলিশ, সাংবাদিক, সুধী সমাজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ডিবিসি নিউজের স্টাফ রিপোর্টার অপূর্ব অপু খুলনায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন গত বৃহস্পতিবার। তার মাথায় চারটা সেলাই ও বুকের ওপর বামপাশের কলারবোনের হাড় ভেঙেছে। প্রথমে খুলনা পরে গতকাল রোববার বরিশাল রাহাত আনোয়ার হাসপাতালে অপুকে ভর্তি করানো হয়েছে। সেখানে অর্থোপেডিক্স’র ডা সুদীপ হালদার ও নিউরোর ডা অমিতাভ সরকারের তত্ত্বাবধানে আছেন সাংবাদিক অপূর্ব অপু।

    মঙ্গলবার হাসপাতালে অপুকে দেখতে যান বরিশাল বিভাগের সর্বোচ্চ পুলিশ কর্মকর্তা রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান। সাথে ছিলেন বরিশালের এসপি মারুফ হোসেন, অতিরিক্ত এসপি শাহাজাহান মিঞা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, বাংলাদেশ সম্পাদক ফোরাম বরিশাল বিভাগের সাধারণ সম্পাদক ও শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি এসএম জাকির হোসেন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুর রহমান মিরণ, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি রাহাত খান, নাসিমুল হকসহ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচাক শারমিন আনোয়ার।

    এসময় তারা অপূর্বর রোগ মুক্তি কামনা করে শারীরিক সার্বিক খোঁজ খবর নেন ও কর্তব্যরত ডাক্তারের সাথে কথা বলেন। এর আগে সেখানে বরিশালের সিনিয়র সাংবাদিকবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের নেতারাও দেখতে যান অপুকে।

    প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সকালে অপূর্ব অপুর বড় ফুপু বাধর্ক্যজনিত রোগে খুলনায় নিজ বাসভবেন মারা যান। তাকে দেখতেই মোটরসাইকেলে বরিশাল থেকে খুলনা গিয়েছিলেন অপু। পরে বাগেরহাটের কাটাতলিতে সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি। স্থানীয়দের সহায়তায় তাকে প্রথমে সেখানকার স্বাস্থ্য কমপ্লেক্স পরে খুলনার একটি প্রাইভেট হাসপাতালে এবং দুদিন পরে বরিশালে আনা হয় গত রোববার।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ