ঢাকা শনিবার, ১১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • ইলিশ সম্পদ উন্নয়নে  ভোলায় সচেতন সভা

    ইলিশ সম্পদ উন্নয়নে  ভোলায় সচেতন সভা
    ভোলায় জেলেদের নিয়ে সভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    মুজিববর্ষে শপথ নেবো, জাটকা নয় ইলিশ খাবো এই শ্লোগানকে সামনে রেখে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সচেতনতা সভা ও লিফলেট বিতরণ করা হয়েছে। ভোলায় অভয়াশ্রম সংলগ্ন এলাকায় জেলেদের নিয়ে এই সভা হয়।

    শুক্রবার (৯ এপ্রিল) সকালে সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে উপজেলার ধনিয়া ইউনিয়ন তুলাতলি এলাকায় জেলে পল্লীতে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় মৎস্য অধিদফতর উপ-পরিচালক আনিছুর রহমান তালুকদার।

    বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসেন, সদর উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা প্রথিক দে, জীবন বাবু প্রমুখ। এছাড়াও ধনিয়া ইউনিয়নের মৎস্য ব্যবসায়ী ও জেলেরা উপস্থিত ছিলেন।

    সভায় জাটকাকে ইলিশে রূপান্তরিত হওয়ার সুযোগ দানে জেলেদের সচেতনতা বৃদ্ধি করা সহ ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে ঘণ্টা ব্যাপী বিভিন্ন কর্মসূচীর বিষয়ে আলোকপাত করা হয়।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ