ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক অপুর্ব অপুর শয্যা পাশে বিএমপি কমিশনার

    সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক অপুর্ব অপুর শয্যা পাশে বিএমপি কমিশনার
    ছবি: হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক অপুর্ব অপুকে দেখতে যান বিএমপি কমিশনার মো. শাহাবুদ্দিন খান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ডিবিসি চ্যানেলের বরিশাল ব্যুরো প্রধান অপুর্ব অপু’র শারীরিক খোঁজ খবর নিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।

    মঙ্গলবার দুপুর দুইটার দিকে তিনি নিজেই নগরীর বান্দ রোডে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধিন অপুর্ব অপুর শয্যাপাশে গিয়ে তার চিকিৎসা এবং শারীরিকসহ সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। পাশাপাশি তার দ্রুত আরোগ্য কামনা করেন বিএমপি কমিশনার।

    এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএমপি কমিশনারের স্টাফ অফিসার সহকারী পুলিশ কমিশনার মো. মাসুদ রানা, কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নূরুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এস.এম জাকির হোসেন, সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, সাংবাদিক ইউনিয়ন বরিশাল এর সভাপতি সাইফুর রহমান মিরন, সাধারণ সম্পাদক ফিরদাউস সোহাগ, সহ-সাধারণ সম্পাদক কাওসার হোসেন রানা উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, গত ২৪ জুন বিকালে খুলনার কাটাখালিতে মোরটসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন ডিবিসি’র বরিশাল ব্যুরো প্রধান অপুর্ব অপু। সেখানকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিয়ে বর্তমানে তিনি বরিশাল নগরীর বান্দ রোডের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধিন আছেন।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ