ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • পহেলা বৈশাখ

    ইলিশের দাম কেজিতে বেড়েছে ৩০০-৪০০ টাকা

    ইলিশের দাম কেজিতে বেড়েছে ৩০০-৪০০ টাকা
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দুয়ারে কড়া নাড়ছে বাংলা নববর্ষ। আর নববর্ষে আলাদা কদর রয়েছে ইলিশের। এজন্য চাহিদা থাকে তুঙ্গে। নববর্ষ শুরু হতে এখনো প্রায় দুই সপ্তাহ দেরি। তবে তার আগেই রাজশাহীতে বেড়েছে ইলিশ মাছের দাম। হঠাৎ করেই কেজিতে ৩০০-৪০০ টাকা দাম বেড়েছে।

    বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারেই দাম বেড়েছে। এজন্য বাড়তি দামেই বিক্রি করতে হচ্ছে তাদের। তবে বেচাকেনাও কম।

    বুধবার (১ এপ্রিল) নগরীর সাহেববাজার, নিউমার্কেট, কোর্ট বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, কয়েকদিন আগের তুলনায় ইলিশের দাম কেজিতে ৩০০-৪০০ টাকা পর্যন্ত বেড়েছে। ছোট আকারের ৪০০ গ্রাম ওজনের ইলিশ সপ্তাহখানেক আগে বিক্রি হয়েছে ১১০০-১২০০ টাকায়। সেই মাছ আজ বিক্রি হচ্ছে প্রতিকেজি ১৪০০-১৬০০ টাকায়। একটু বড় ৬০০ গ্রাম ওজনের মাছের দাম উঠেছে ১৮০০-২০০০ টাকায়। আর বড় আকারের ইলিশ বিক্রি হচ্ছে ২২০০-২৬০০ টাকা কেজি।

    ক্রেতারা বলছেন, ইলিশ এখন তাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। অনেকেই ঐতিহ্য রক্ষার জন্য ইলিশ কিনতে এলেও উচ্চ দামের কারণে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।

    হায়দার রহমান নামের একজন ক্রেতা গণমাধ্যমকে বলেন, ‌প্রতিদিনই মাছের দাম বাড়ছে। বিক্রেতারা যার কাছে যেমন পাচ্ছেন, তেমন দাম নিচ্ছেন। তাদের কাছ থেকে ইলিশ কেনা খুব কঠিন। সাধারণ মানুষ ইলিশ কিনতে পারছে না। আমি নিজেও ইলিশ না কিনে বাড়ি চলে যাচ্ছি।

    সাহেব বাজারের ক্রেতা লিটন আলী বলেন, অন্য মাছের দাম মোটামুটি স্বাভাবিক থাকলেও ইলিশের দাম অনেক বেড়েছে। আগে যেগুলো এক হাজার টাকায় বিক্রি হতো, এখন সেগুলো ১৪০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। পহেলা বৈশাখ এলেই চাহিদা বাড়ে। তাই দামও বাড়ে। তবে এত বেশি আগে বাড়েনি।


    ওই বাজারের বিক্রেতা নীরব আলী বলেন, ৪০০-৫০০ গ্রাম ওজনের ইলিশ ১৪০০-১৫০০ টাকায় বিক্রি হচ্ছে। বড় মাছের দাম ১৬০০ টাকা বা তার বেশি। তবে বৈশাখের আগে দাম আরও বাড়বে কি-না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে প্রতিদিনই দাম বাড়ছে। দাম বাড়তির কারণে মাছের বিক্রিও কমেছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ