ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • গৌরনদীতে সুইপারের গলায় আ’লীগ নেতার ছুরিকাঘাত

    গৌরনদীতে সুইপারের গলায় আ’লীগ নেতার ছুরিকাঘাত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের গৌরনদীতে মোঃ ইউসুফ ওরফে রবিউল (৩০) নামে এক সুইপারকে গলায় পোচ দিয়ে মারাত্মক আহত করেছেন স্থানীয় এক আ’লীগ নেতা। মঙ্গলবার দুপুরে উপজেলার বাটাজোর এলাকায় এ ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় সুইপার রবিউলকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় আ’লীগ নেতা কবির মোল্লার বিরুদ্ধে ওই সুইপারকে ছুরিকাঘাত করার অভিযোগ পাওয়া গেছে।

    শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন সুইপার মোঃ রবিউল জানান, তার বাড়ি বরিশালের মুলাদী উপজেলায়। তিনি কিছুদিন আগে গৌরনদীতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। সেখানকার স্থানীয়রা মিলে তার চিকিৎসার জন্য ৩০ হাজার টাকা জুগিয়ে দেন। ওই টাকা স্থানীয় আ’লীগ নেতা কবির মোল্লার কাছে জমা রাখেন রবিউল। তিনি সুস্থ হয়ে গতকাল মঙ্গলবার টাকা চাইতে গেলে পার্শ্ববর্তী বাগানের মধ্যে নিয়ে ছুরি দিয়ে তার (রবিউল) গলায় আঘাত করেন আ’লীগ নেতা কবির। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা দুপুরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন।

    শেবাচিম হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোস্তফা কামাল বলেন, রবিউলের গলায় ছুরির আঘাত রয়েছে। অপারেশন করার চেষ্টা চলছে।
    এব্যাপারে গৌরনদী থানার ওসি আফজাল হোসেন বলেন, তিনি লোকমুখে এক সুইপারকে ছুরিকাঘাতের খবর শুনেছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ