ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কঠোর অবস্থানে পুলিশ, মাঠে থাকবে স্ট্রাইকিং ফোর্স ও  পিকেটিং টিম  জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন কার্যক্রম নিষিদ্ধ আ’লীগকে ঠেকাতে রাজপথে থাকবে জামায়াত-এনসিপিসহ ১১ দল পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্থিরতা সৃষ্টি করতে পারে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ পটুয়াখালীতে ইউপি সদ্স্যর স্বামীর দেয়া ভুয়া স্লিপে চাল নিতে এসে আটক ৫ লালমোহনে হোগলা পাতার বুননে সংগ্রামী নারীদের স্বাবলম্বী হওয়ার গল্প পবিপ্রবির রেজিস্ট্রারের দায়িত্ব পেলেন আতিকুর রহমান আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী:  ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ফেসবুকে পোস্টের পরই বরিশাল-ঢাকা মহাসড়ক থেকে দোকান উচ্ছেদ
  • এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু

    এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
    ছবি অনলাইন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এএসআই-নিরস্ত্র) পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। আগামী ২৮ এপ্রিল সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। আগ্রহী প্রার্থীরা যোগ্যতা পূরণ সাপেক্ষে ২৭ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন।

    আবেদনের ক্ষেত্রে ভুল বা অসত্য তথ্য প্রদান করলে আবেদন বাতিল গণ্য হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগে জেলাভিত্তিক শূন্য পদ শিগগিরই ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

    দেশের স্থায়ী নাগরিক পুরুষ ও নারী প্রার্থীরা এ পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের বয়সসীমা ১৮ থেকে ২২ বছরের মধ্যে। তবে মুক্তিযোদ্ধা সন্তান বা নাতি-নাতনি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। প্রার্থীদের অবশ্যই অবিবাহিত হতে হবে।

    এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (কমপক্ষে জিপিএ ৩.৫/সমমান); এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (কমপক্ষে জিপিএ ৩.৫ /সমমান)। কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ পুলিশের নির্ধারিত ওয়েবসাইট এর মাধ্যমে আবেদন করতে হবে।

    নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থীদের প্রাথমিক স্ক্রিনিং, শারীরিক সক্ষমতা যাচাই (চঊঞ), লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং মৌখিক পরীক্ষার ধাপ অতিক্রম করতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা এক বছরের প্রশিক্ষণ শেষে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পাবেন। বিস্তারিত তথ্য বাংলাদেশ পুলিশের অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।
     


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ