ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের সদস্যদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান

    সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের সদস্যদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্বাস্থ্যবিধি মেনে সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের সদস্যদের মাঝে মাস্ক, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার প্রদান করা হয়েছে। বুধবার (৩০ জুন) পলাশপোলের চৌধুরী মার্কেটস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে মতবিনিময় সভা শেষে উপস্থিত সদস্যদের মাঝে এ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ। 

    এসময় তিনি বলেন, করোনাকালীন সময়ে অনলাইন প্লাটফর্মের সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছে। তাদেরও স্বাস্থ্যবিধি মেনে সমাজের জন্য কাজ করতে হবে। সমাজের নানা অনিয়ম-অনাচারের চিত্র তুলে ধরে সাংবাদিকরা কাজ করে যাচ্ছেন। প্রতিদিন, প্রতি মুহূর্তে জীবনের ঝুঁকি নিয়ে সঠিক তথ্যের সন্ধানে বেরিয়ে যান। খবর সংগ্রহ করে দেশ ও জাতিকে জানান।’ 

    সাতক্ষীরায় আগামী দিনে অনলাইন পত্রিকার সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মতবিনিময় সভায় সংগঠনের সভাপতি মুনসুর রহমানের সভাপতিত্বে ও আব্দুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের কোষাধ্যাক্ষ শেখ রিজাউল ইসলাম (বাবলু), সাতক্ষীরা টাইমস টোয়েন্টিফোর’র সম্পাদক আলতাফ হোসেন বাবু, নির্বাহী সদস্য শেখ জাহাঙ্গীর আলম, মো. আজিজুল ইসলাম (ইমরান), আবু বক্কর ছিদ্দিক, আহাজ উদ্দিন সুমন, সাতক্ষীরা টাইমস টোয়েন্টিফোর’র এর স্টাফ রিপোর্টার নাহিদ হাসান প্রমুখ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ