ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে হকার্স মার্কেটের উদ্বোধন বিটিএমএ’র সভাপতি হুমায়ুন কবীর, সম্পাদক আকতার ফারুক শাহিন বরিশালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি সভা চাপের মুখে ৫ দিনের ছুটি নিয়ে অফিস ছাড়লেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক  প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক, রিসোর্টের ভাড়া নিচ্ছেন না মালিকরা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ইস্যুতে আপিলের রায় বৃহস্পতিবার স্থানীয় নির্বাচনে সবার সহযোগিতা চাইলেন ইসি  বরিশালে ভুয়া বিল তৈরি করে ১৮ লক্ষাধিক টাকা আত্মসাত, ৩ পুলিশ সদস্য বরখাস্ত বরিশালে শিয়াল হত্যা করে ফেসবুকে মাংস বিক্রির বিজ্ঞাপন
  • পুলিশ লাইন্স থেকে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    পুলিশ লাইন্স থেকে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
    ছবি: প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বগুড়া পুলিশ লাইন্স থেকে এএসআই মো. আরিফুল ইসলামের (৩৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি জেলা পুলিশের বেতার শাখায় কর্মরত ছিলেন।

    শুক্রবার (২২ মে) সকালে পুলিশ লাইন্সের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

    এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টা থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে যেকোনো সময়ে গলায় রশি দিয়ে তিনি আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

    নিহত আরিফুল ইসলাম নাটোরের নলডাঙ্গা উপজেলার পদ্মবিল ঘড়িয়া এলাকার মো. আশরাফের ছেলে। তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।

    সূত্র জানায়, বৃহস্পতিবার রাতের কোনো একসময়ে পুলিশ লাইন্সের ভেতরে বেতার শাখায় কর্মরত এএসআই আরিফুল ইসলাম গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। সকালে খবর পেয়ে বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে মরদেহ নামানো হয়।

    বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া মুখপাত্র) মো. আতোয়ার রহমান বলেন, এএসআই আরিফুলের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ আছে তা তদন্ত করা হচ্ছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ