ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • অসুস্থ নাসিরুদ্দিন শাহ হাসপাতালে ভর্তি

    অসুস্থ নাসিরুদ্দিন শাহ হাসপাতালে ভর্তি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গুরুতর অসুস্থ অবস্থায় বলিউডের বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহকে (৭০) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    খ্যাতিমান এ অভিনেতাকে মঙ্গলবার মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়। খবর এনডিটিভির।

    তার নিউমোনিয়া ধরা পড়েছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন স্ত্রী রত্না পাঠক।

    রত্না পাঠক জানান, নাসিরউদ্দিন শাহের ফুসফুসে নিউমোনিয়া ধরা পড়েছে। তবে উনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। আপাতত তার অবস্থা স্থিতিশীল। আশা করি খুব দ্রুত তিনি হাসপাতাল থেকে ছাড়া পাবেন।

    কিছুদিন আগেও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন নাসিরউদ্দিন শাহ। তারপর সুস্থ হয়ে বাড়িও ফিরে যান।

    নিজের ফিল্মি ক্যারিয়ারে তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন নাসিরউদ্দিন শাহ। শেষবার তাকে দেখা গেছে ২০২০ সালে 'মী রাকসাম' নাটকে।

    ২০২০ সালে অ্যামাজন প্রাইম ভিডিওর ওয়েব-সিরিজ 'বান্দিশ ব্যান্ডিটস'- এ বন্দি দস্যু চরিত্রে অভিনয়ের জন্য প্রশংসিত হন।

    'মাসুম', 'সরফরোশ', 'ইকবাল', 'অ্যা ওয়েটনাস্টডে', 'মনসুন ওয়েডিং' এবং 'মকবুল' -এর মতো ছবিতে নাসিরউদ্দিন শাহর অভিনয় দর্শকদের হৃদয় কেড়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ