ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • তরমুজ বাকিতে না দেওয়ায় বিক্রেতাকে হত্যা

    তরমুজ বাকিতে না দেওয়ায় বিক্রেতাকে হত্যা
    হত্যার ঘটনায় অভিযুক্তকে আটক করে পুলিশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নাটোরের সিংড়ায় বাকিতে তরমুজ বিক্রি না করায় জিল্লুর প্রামাণিক (৪৫) নামের এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছেন ক্রেতা।

    শুক্রবার (০৯ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার সাতপুকুরিয়া বাজারে এ ঘটনা ঘটে। জিল্লুর প্রামাণিক একই উপজেলার ইন্দ্রাসন গ্রামের গেদা প্রামাণিকের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত ক্রেতা বাচ্চু ঘটককে আটক করেছে পুলিশ। তিনি ইন্দ্রাসন গ্রামের মৃত নছুর মোল্লার ছেলে।

    স্থানীয়রা জানায়, সাতপুকুরিয়া বাজারে ভ্যানে করে দুপুরে তরমুজ বিক্রি করছিলেন জিল্লুর। এ সময় তরমুজ কিনতে আসেন বাচ্চু ঘটক। তিনি বাকিতে তরমুজ কিনতে চাইলে দিতে রাজি হননি জিল্লুর। 

    এ নিয়ে তাদের বাগ‌বিতণ্ডা হয়। একপর্যায়ে বাচ্চু ঘটক দোকানে থাকা তরমুজ কাটার ছুরি দিয়ে জিল্লুরকে আঘাত করে পালিয়ে যান। স্থানীয়রা জিল্লুরকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

    সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, ছুরিকাঘাতে তরমুজ বিক্রেতাকে হত্যার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ