ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • চিকিৎসা বঞ্চিত বাবুগঞ্জের সেই বৃদ্ধাকে দেখতে গেলেন ইউএনও  

    চিকিৎসা বঞ্চিত বাবুগঞ্জের সেই বৃদ্ধাকে দেখতে গেলেন ইউএনও  
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাবুগঞ্জের ইউএনও মো. আমীনুল ইসলাম স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুবাস সরকারকে নিয়ে অর্থাভাবে চিকিৎসা বঞ্চিত সলেহা বেগম (৭৫) এর বাড়িতে ছুটে গিয়েছেন। 

     বাবুগঞ্জ উপজেলার রহমতপু ইউনিয়নের খানপুরা গ্রামের মৃত আঃ ওহাব খানের স্ত্রী অসহায় সলেহা বেগম দীর্ঘদিন যাবৎ অর্থাভাবে চিকিৎসা নিতে পারছেন না বলে একটি সংবাদ প্রকাশ হয়।

    সংবাদ কর্মীদের লেখনীর মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলাম'র নজরে আসে খবরটি।

    বুধবার দুপুরে তিনি বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ সুবাস সরকার, পিআইও নাসির উদ্দিন ও সংবাদ কর্মীদের নিয়ে বৃদ্ধা সলেহার বাড়িতে গিয়ে শারীরিক খোঁজ-খবর নেন এবং তার সু-চিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। 
    এসময় ইউএনও আমীনুল ইসলাম অসহায় সলেহা বেগমকে খাদ্য সামগ্রী ও ব্যক্তিগত তহবিল থেকে নগদ ৫ হাজার টাকা প্রদান করেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ