ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ

    ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সফরে যাওয়ার সময় ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রী তারেক রহমানের বহরে থাকা একটি গাড়িতে ইটের টুকরা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

    এদিকে বিষয়টি তদন্তে নেমেছে পুলিশ। তদন্ত শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

    সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার সাধুরব্রিজ এলাকায় ইটের টুকরা নিক্ষেপের ঘটনা ঘটে।

    সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রীর গাড়িবহর ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার সাধুরব্রিজ এলাকায় এলে গাড়ি লক্ষ্য করে ইটের টুকরা নিক্ষেপ করা হয়।

    সেটি গিয়ে পড়ে প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল সিকিউরিটি ফোর্সের একটি জিপ গাড়িতে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, খানিকটা দূর থেকে প্রধানমন্ত্রীর বহর লক্ষ্য করে এই ইটের টুকরা নিক্ষেপ করা হয়। তাৎক্ষণিক এক যুবককে ঘটনাস্থল থেকে সটকে যেতে দেখা যায়।

    জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে প্রধানমন্ত্রীর গাড়ি বহরটি সাধুরব্রিজ এলে দলীয় নেতাকর্মীরা স্বাগত জানাতে বিভিন্ন স্লোগান দেন। প্রধানমন্ত্রী সড়কের পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। হঠাৎ প্রধানমন্ত্রীর বাসটির পেছনে থাকা স্পেশাল সিকিউরিটি ফোর্সের তৃতীয় নম্বর জিপ গাড়ির সামনে একটি ইটের টুকরা এসে পড়ে।

    রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, কোনো গাড়ির টায়ার থেকে ওই টুকরা এসেছে কি না, নাকি কেউ নিক্ষেপ করেছে সেটি অনুসন্ধান করা হচ্ছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি কিংবা মামলাও হয়নি। এটি নিয়ে গভীর তদন্ত চলছে।

    এ ব্যাপারে মাদারীপুরের পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, এটি ইট নাকি পাথরের টুকরা সেটি যাচাই-বাছাই করা হচ্ছে। এটি কীভাবে গাড়িতে এসে পড়লো তা খতিয়ে দেখা হচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এ নিয়ে আতঙ্ক ছড়ানোর কিছু নেই।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ