ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • বানারীপাড়ায় মোবাইল কোর্টে ৬ জনকে অর্থদণ্ড

    বানারীপাড়ায় মোবাইল কোর্টে ৬ জনকে অর্থদণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বানারীপাড়ায় সর্বাত্মক কঠোর লকডাউন কার্যকর হয়েছে। বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলী/চলাচল বিধি-নিষেধ আরোপ সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা বাস্তবায়নের লক্ষে সরকার ঘোষিত এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন চলাকালীন আইন অমান্য করায় মোবাইল কোর্টে ৬ জনকে অর্থদণ্ড  করা হয়। 

    বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার বন্দরবাজার, রায়ের হাট, চাখার বাজার ও সলিয়াবাকপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিপন কুমার সাহা'র নেতৃত্বে মোবাইল কোর্টের এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন  সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন। 

    তাদেরকে সহযোগিতা করেন বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম। এ সময়  স্বাস্থ্যবিধি না মানায়  মোবাইল কোর্টে ৬ জন ক্রেতা-বিক্রেতা ও পথচারীদের কাছ থেকে মোট ২ হাজার ১ শত টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া  সকালে বানারীপাড়া থানার ওসি মো. হেলাল উদ্দিনের নির্দেশনায় পুলিশ পৌর শহরসহ বিভিন্ন এলাকায় সচেতনতামূলক মাইকিং করেছে।

     পৌর শহরের রায়েরহাট ব্রিজের ঢালসহ  বিভিন্ন পয়েন্টে চেকপোষ্ট বসিয়ে ও পুলিশের  দু’টি টহল টিম  যানবাহন চলাচল বন্ধ রাখতে দায়িত্ব পালন করেন। এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিপন কুমার সাহা বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে ১ জুলাই থেকে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন কার্যকর করতে নিয়মিত মোবাইল কোর্টের  অভিযান চলবে। এদিকে ২ জুলাই বানারীপাড়ায় সেনাবাহিনীর একটি টিম আসতে পারে বলে জানা গেছে।  


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ