ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • প্রেমের ফাঁদে কিশোরীকে ধর্ষণ, যুবলীগ নেতা গ্রেফতার

    প্রেমের ফাঁদে কিশোরীকে ধর্ষণ, যুবলীগ নেতা গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুরের রামগতিতে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে ধর্ষণ করার অভিযোগে আব্দুল কুদ্দুস (২৭)  নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। 

    বুধবার রাতে উপজেলার চর রমিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এরআগে রোববার উপজেলার একটি পরিত্যক্ত বাড়িতে ধর্ষণের ঘটনা ঘটে। 

    আব্দুল কুদ্দুস উপজেলার বড়খেরী ইউনিয়নের দুদু মিয়া হাজী বাড়ির কামাল উদ্দিনের ছেলে ও বড়খেরী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী। বৃহস্পতিবার বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

    পুলিশ ও ক্ষতিগ্রস্ত কিশোরীর স্বজনরা জানায়, আব্দুল কুদ্দুসের সঙ্গে কিশোরীর (১৬) মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই কিশোরীকে লম্পট কুদ্দুস একাধিকবার ধর্ষণ করে। রোববার দেখা করার কথা বলে কিশোরীকে ওই পরিত্যক্ত বাড়িতে নিয়ে ফের ধর্ষণ করে। 

    বিষয়টি কিশোরী পরিবারের লোকজনকে জানালে বুধবার রাতে কৌশলে কুদ্দুসকে কিশোরী মাধ্যমে এক প্রতিবেশীর বাড়িতে ডেকে আনা হয়। এ সময় বিয়ের করতে অস্বীকৃতি জানালে কুদ্দুসকে স্থানীয়রা আটক করে পুলিশে দেয়।

    কিশোরীর দুলাভাই জানান, আব্দুল কুদ্দুস এলাকার মেয়েদের বিয়ের ফাঁদে ফেলে, আপত্তিকর ছবি তোলে কিশোরী ও বিভিন্ন বয়সী নারীদের সঙ্গে প্রেমের সম্পর্ক করে ধর্ষণ করে।

    রামগতি থানার ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে কুদ্দুস ওই কিশোরীকে তিনবার ধর্ষণ করেছে। ক্ষতিগ্রস্ত কিশোরীর দুলাভাই বাদী হয়ে কুদ্দুসের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন। ভিকটিম কিশোরীকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ