ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • শুরু হয়েছে মোবাইল ফোনের নিবন্ধন কার্যক্রম 

    শুরু হয়েছে মোবাইল ফোনের নিবন্ধন কার্যক্রম 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অবৈধ ও নকল মোবাইল ফোন বন্ধে দেশে ব্যবহৃত সকল মোবাইল নিবন্ধন কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বৃহস্পতিবার (০১ জুলাই) ভার্চুয়ালি আনুষ্ঠানিকভাবে মোবাইল ফোন নিবন্ধনের কার্যক্রমটি উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

    ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম উদ্বোধনের সময় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, এই কার্যক্রমের মাধ্যমে জনগণ যেন ভোগান্তির শিকার না হয় সে বিষয়ে মন্ত্রণালয়, বিটিআরসি ও অপারেটররা একাট্টা হয়ে কাজ করছে।


    অবৈধ ও নকল হ্যান্ডসেট বন্ধের প্রক্রিয়ার অংশ হিসেবে বুধবারের মধ্যেই দেশে গ্রাহকের হাতে থাকা সব চালু হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে গেছে। বৃহস্পতিবার (০১ জুলাই) থেকে যেসব নতুন হ্যান্ডসেট নেটওয়ার্কে যুক্ত হবে সেগুলো অবৈধ হয়ে থাকলে আগামী ৩ মাসের মধ্যে নিবন্ধন করতে হবে। তিন মাস পর অবৈধ হ্যান্ডসেটে কোন সিমই কাজ করবে না।

    বিটিআরসির স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল শহিদুল আলম বলেন, দেশে অবৈধ ও নকল মোবাইল ফোন বন্ধের প্রক্রিয়া শুরু হয়েছে। গতকাল বুধবার (৩০ জুন) পর্যন্ত গ্রাহকের হাতে ব্যবহৃত সব হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়েছে। একই সঙ্গে ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর)-এর কার্যক্রম পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে।


    ভার্চ্যুয়ালি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, বিটিআরসি ভাইস প্রেসিডেন্ট সুব্রত কুমার রায় প্রমুখ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ