ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • আটকে গেল প্রবাসী কর্মীদের টিকা নিবন্ধন

    আটকে গেল প্রবাসী কর্মীদের টিকা নিবন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সার্ভার জটিলতায় ঢাকা ও চট্টগ্রামে হাজারও প্রবাসীকর্মী টিকা নিবন্ধনের প্রথম দিনেই ভোগান্তিতে পড়েছেন। এতে অনিশ্চয়তা তৈরি হয়েছে অনেক বিদেশযাত্রীর। তবে কর্তৃপক্ষ বলছে, সার্ভার জটিলতা সমাধানের চেষ্টা চলছে।

    সরকারের ঘোষণা অনুযায়ী, শুক্রবার (০২ জুলাই) থেকে প্রবাসীরা টিকা নিবন্ধনে প্রতি জেলায় জনশক্তি অফিসে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। সকাল ৯টায় নিবন্ধন কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও হঠাৎ ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার বা এনটিএমসি সার্ভারে দেখা দেয় জটিলতা।

    পাসপোর্ট ও ভিসার কপি দিয়ে সার্ভারে নিবন্ধন করতে ২০০ টাকা মোবাইল ব্যাংকিংয়ে পে করেন অনেকে। কিন্তু সার্ভার জটিলতায় নিবন্ধন সম্পন্ন না হওয়ায় উপস্থিত বিদেশগামীদের শুরু হয় হট্টগোল। ভিসার মেয়াদ দু-একদিনের মধ্যে শেষ হয়ে যাওয়ায় অনেকে চাকরি হারানোর শঙ্কায় রয়েছেন।

    টিকা নিবন্ধন করতে আসা প্রবাসীরা বলেন, রেজিস্ট্রেশন অফিসের কোনো ব্যবস্থাপনাই ঠিক নাই। একজনের কাছে গেলে অন্যজনকে দেখিয়ে দেন। সে আবার আরেকজনের কাছে যেতে বলেন। স্পষ্ট করে বলছেন না, কি করতে হবে।

    চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উপপরিচালক মো. জহিরুল আলম মজুমদার বলেন, এমআরপি পাসপোর্টের ক্ষেত্রে প্রবাসী কর্মীদের নগদ বা বিকাশে (মোবাইল ব্যাংকিং) সরকারের নির্ধারিত ফি পরিশোধ করার কথা। সার্ভারের জটিলতা সমাধানে আমাদের যে টেকনিক্যাল সাপোর্ট রয়েছে, তাদের অবহিত করেছি।

    ঢাকা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস রূপা বলেন, আমাদের ফেসবুক পেজ ও ওয়েবসাইট রয়েছে, সেখানে বলা হয়েছে শনিবার (৩ জুলাই) দোহার উপজেলার প্রবাসীরা নিবন্ধনের জন্য আসবেন। সিটি করপোরেশন ও অন্য উপজেলার তারিখ ভাগ করে দিয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ