ঢাকা শুক্রবার, ০৮ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • আবার ‘থালাপতির’ বিজয়, কংগ্রেস–বামদের সমর্থনে সরকার গঠন করছে টিভিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী গভীর রাতে ছদ্মবেশে রাস্তায় নারী পুলিশ কমিশনার, ৩ ঘণ্টায় ৪০ কুপ্রস্তাব ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩ বিরোধীদল সরকারের সমালোচনা করবে, তবে হতে হবে গঠনমূলক: রিজভী বিএমপির নতুন কমিশনার আশিক সাঈদের দায়িত্ব গ্রহণ ‌'হাদি হত্যার বিচারের ব্যাপারে সংসদে দুই-একজন ছাড়া কেউ কথা বলে না' ‘পটুয়াখালী মেডিকেলে ৫৯ জনের পদ থাকলেও জনবল আছে মাত্র ১৮ জন’ আত্মগোপনে থাকা ঝালকাঠির আলোচিত ‘জর্দা শামীম’ রংপুরে গ্রেপ্তার তরুণীকে বাসায় ডেকে হত্যা, প্রেমিক গ্রেফতার
  • টাঙ্গাইলে সড়ক দূর্ঘটনায় নিহত ৫

    টাঙ্গাইলে সড়ক দূর্ঘটনায় নিহত ৫
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টাঙ্গাইলের কালিহাতীতে অ্যাম্বুলেন্স ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

    শনিবার (৩ জুলাই) সকালে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের উপজেলার হাতিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

    বঙ্গবন্ধু সেতু (পূর্ব) থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সাহেদুল ইসলাম জানান, ক্যান্সার রোগী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাওয়া একটি অ্যাম্বুলেন্সের সাথে ঢাকাগামী মাছ বহনকারী পিকআপভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হয়। আহত হয় আরো ৭ জন। পরে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানোর পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো দুইজনের মৃত্যু হয়েছে।

    বঙ্গবন্ধু সেতু (পূর্ব ) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, হতাহতদের এখনো পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনা কবলিত পরিবহন দুইটি মহাসড়ক থেকে সরানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত হওয়ার পর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ