ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • বাবাকে 'হুজুর' সাজিয়ে বিয়ে, অতঃপর ধর্ষণ মামলা!

    বাবাকে 'হুজুর' সাজিয়ে বিয়ে, অতঃপর ধর্ষণ মামলা!
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মোবাইলের রং নম্বরে পরিচয়ের সূত্রে প্রেম। এরপর প্রেমিকাকে বাড়িতে ডেকে এনে নিজের বাবাকে 'হুজুর' সাজিয়ে দোয়া পড়িয়ে বিয়ে করেন জান্নাতুল বাকী। মৌখিক বিয়ের পর শুরু হয় সংসার। একপর্যায়ে স্ত্রী বিবাহ নিবন্ধনের কথা বললে তাকে তাড়িয়ে দেন স্বামী। পরে স্বামী জান্নাতুল বাকীর নামে ধর্ষণ মামলা করেন স্ত্রী। এ ঘটনার ১০৩ দিন পর পুলিশ অভিযুক্ত জান্নাতুল বাকীকে গ্রেপ্তার করে আজ শুক্রবার দুপুরে আদালতে পাঠায়। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় এ ধরনের ঘটনা ঘটে।

    মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার একটি গ্রামের এক তরুণীর (১৯) সঙ্গে মোবাইলে পরিচয় হয় ঈশ্বরগঞ্জ উপজেলার উছারগাতি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে জান্নাতুল বাকীর (২১)। একপর্যায়ে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। প্রেমের একপর্যায়ে জান্নাতুল বাকী তরুণীকে নিজ বাড়িতে ডেকে এনে বিয়ের প্রস্তাব দেন। দুজন রাজি হওয়ায় গত বছরের ২৩ ফেব্রুয়ারি বিয়ের সিদ্ধান্ত হয়। পরে রাতে প্রেমিক তাঁর বাবা আব্দুর রাজ্জাককে 'হুজুর' সাজিয়ে দোয়া পড়িয়ে বিয়ের কাজ সম্পন্ন করেন। এ সময় প্রেমিকা নিবন্ধনের কথা বললে পরে করিয়ে নেবেন বলে সংসার শুরু করেন। কয়েক দিন পর বাকীকে বিয়ে নিবন্ধনের কথা বললে স্ত্রীকে বাড়ি থেকে তাড়িয়ে দেন। 

    এ ঘটনায় গত বছরের ২৫ ডিসেম্বর ঈশ্বরগঞ্জ থানায় জান্নাতুল বাকীর বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন স্ত্রী। এর পর থেকেই অভিযুক্ত জান্নাতুল বাকী পলাতক ছিলেন।

    মামলার তদন্তকারী কর্মকর্তা ঈশ্বরগঞ্জ থানার উপপরিদর্শক কাউসার আহম্মেদ জিয়াদ জানান, গোপন সংবাদের ভিক্তিতে অভিযুক্ত জান্নাতুল বাকীকে ঈশ্বরগঞ্জ উপজেলার নবাবগঞ্জ বাজার থেকে গত বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয়। তাকে আজ জেলহাজতে পাঠানো হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ