ঢাকা বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্র পরিচালনায় ইসলামের মৌলিক নীতিমালা পরিপালন করবে ইসলামী আন্দোলন ‘গুপ্ত’ সংগঠনের ব্যক্তিরা নতুন জালেমরূপে আবির্ভূত হয়েছে: বরিশালে তারেক রহমান বরিশ‍ালে নির্বাচনী জনসভায় স্বেচ্ছাসেবক দল নেতা মঞ্জু’র নেতৃত্বে শত শত নেতাকর্মী যোগ দেন  বাকেরগঞ্জে আওয়ামী লীগ নেতার বাড়িতে দুর্বৃত্তদের দেয়া আগুনে মালামাল পুড়ে ছাই ক্ষমতায় গেলে আর কোনো ফেলানিকে কাঁটাতারে ঝুলে থাকতে হবে না যে দলের নেতা মা-বোনদের সম্মান করে না, তারা কখনো বেহেশতে যেতে পারবে? এক নজরে দশম থেকে দ্বাদশ সংসদ নির্বাচনে সহিংসতার চিত্র ‘শিশুটিকে গরম খুন্তির সেঁকা দেওয়া হতো’, স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে মহিমান্বিত রজনী পবিত্র শব-ই বরাত ১২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম বাড়লো ৫০ টাকা
  • লকডাউনের তৃতীয় দিনে গাড়ি নিয়ে সড়কে, জরিমানা সোয়া ১৯ লাখ

    লকডাউনের তৃতীয় দিনে গাড়ি নিয়ে সড়কে, জরিমানা সোয়া ১৯ লাখ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনার সংক্রমণ ঠেকাতে সরকার কর্তৃক ঘোষিত লকডাউনে সড়কে যানবাহন নিয়ে বের হওয়ায় ৮৮৫ মামলায় ১৯ লাখ ২২ হাজার ৫৫০ টাকা জরিমানা করা হয়েছে।

    কঠোর লকডাউনের তৃতীয় দিনে সরকারি বিধিনিষেধ অমান্য করে যানবাহন নিয়ে সড়কে বের হওয়ায় সড়ক পরিবহন আইন অনুসারে ওই জরিমানা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ও ট্রাফিক বিভাগ। ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে

    ডিএমপি সূত্রে জানা গেছে, সরকার করোনার সংক্রমণরোধে চলমান বিধিনিষেধ বাস্তবায়নে আজ তৃতীয় দিনে রাজধানী জুড়েই সক্রিয় ছিল আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীতে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে অকারণে ও নানা অজুহাতে ঘর থেকে বের হওয়ায় ৮৫৫টি মামলা হয়েছে।

    তৃতীয় দিনের লকডাউনে নিয়ম অমান্য করে বাইরে বের হওয়ায় দুপুর ১২টা পর্যন্ত ১৮৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৫০ হাজার ৬৫০ টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (২ জুলাই) অকারণে সড়কে বের হওয়ায় ৩২০ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এর আগে প্রথম দিন ৫৫০ জনকে আটক করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ